করোনা আক্রান্ত ভাই বাবুনের স্ত্রী, সংক্রমিত দুই ড্রাইভারও! কেমন আছেন মুখ্যমন্ত্রী মমতা?
করোনা আক্রান্ত ভাই বাবুনের স্ত্রী, সংক্রমিত দুই ড্রাইভারও! কেমন আছেন মুখ্যমন্ত্রী মমতা?
গত ২৪ ঘন্টায় রেকর্ড সংক্রমণ বাংলায়। প্রায় ১৪ হাজার মানুষ করোনা আক্রান্ত। যদিও আজ সেই সংখ্যাটাও ছাড়িয়ে যেতে পারে বলে খবর। কার্যত ঘরে ঘরে ঢুকে পড়ছে সংক্রমণ। ইতিমধ্যে কালীঘাটেও থাবা বসিয়েছে করোনা। করোনা আক্রান্ত মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। শুধু তাই নয়, করোনা আক্রান্ত তাঁর গাড়ির দুই ড্রাইভার।
এই অবস্থায় মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে একটা উদ্বেগ তৈরি হয়। যদিও সেই প্রসঙ্গে এদিন মমতা বলেন, লেখা হয়েছে, আমার নাকি কোভিড হয়েছে! আমার কিচ্ছু হয়নি। এখানে তো লুকোচুরির ব্যাপার নেই। ওটা সম্পূর্ণ মিথ্যে খবর। আমি পুরোপুরি সুস্থ।

আমার নাকি কোভিড হয়েছে!
যদিও সেই প্রসঙ্গে এদিন মমতা বলেন, লেখা হয়েছে, আমার নাকি কোভিড হয়েছে! আমার কিচ্ছু হয়নি। এখানে তো লুকোচুরির ব্যাপার নেই। ওটা সম্পূর্ণ মিথ্যে খবর। আমি পুরোপুরি সুস্থ। রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একই পরিবারের বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় আজ বৃহস্পতিবার নবান্নে আসেন রাজ্যের প্রশাসনিক প্রধান। স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। আর এরপরেই যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে উদ্বেগ প্রকাশ করেন।

সবাইকে মাস্ক পড়ার অনুরোধ
শুধু তাই নয়, সাংবাদিক বৈঠকে মমতা বলেন, মানুষ এখনও মাস্ক পড়ছে না। শারীরিক বিধি মানছে না। মেরে ধরে কাউকে এই বিষয়ে শেখানো যায় না। এক্ষেত্রে নিজেরাই নিজেদেরকে সচেতন করতে হবে। আর তাই আরও একবার রাজ্যবাসীর কাছে হাত জোরে করে মমতার আবেদন, নিজে এবং পরিবারকে সুস্থ থাকতে হবে। আর তা থাকতে সবাইকে মাস্ক পড়ার অনুরোধ করেন।

ভাইয়ের এই ভূমিকাতে যথেষ্ট ক্ষুব্ধ দিদি মমতা
তবে কিছু মানুষের কেয়াসলেস হাবভাবে ক্ষুব্ধ রাজ্যের প্রশাসনিক প্রধান। আর তা বলতে গিয়ে তিনি বলেন, স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। আর স্বামী বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। ভাবছে আমি তো নেগেটিভ। কিন্তু ওর তো একদিন হতে পারে। আর এই বিষয়ে বলতে গিয়েই মমতার তাঁর কালীঘাট অর্থাৎ পরিবারের কথা তুলে ধরেন। বলেন, আমার বাড়িরই একজন এই কাজ করেছে। ছোট ভাইয়ের বউয়ের কোভিড হয়েছে। আর বাবুন এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। ভাইয়ের এই ভূমিকাতে যথেষ্ট ক্ষুব্ধ দিদি মমতা! কাল থেকে কোথাও তাঁকে না বের হওয়ার নির্দেশ। এই কাজ যে কখনও মেনে নেননি তা বুঝিয়ে দিয়েছেন। বলেন, আমি খুবই অফেন্ডেড হয়েছি। এটা পছন্দ করি না আমি।

সবাই ফোন করে খবর নিচ্ছে...!
এই বিষয়টি বলতে গিয়েই মমতা আরও বলেন, কিছু সংবাদমাধ্যম লিখে দিল আমিও নাকি করোনা আক্রান্ত। আর সকাল থেকে সবাই ফোন করে খবর নিচ্ছে...! আমার কিছু হয়নি। এতে লুকোচুরির তো কিছু হয়নি। হলে সবাই জানতে পারবে। তবে পরিবারের অন্যান্য সদস্যদের হলে আইসোলেশনে তো থাকতে হবে...। তবে তাঁর নবান্ন না আসা নিয়ে মমতা বলেন, আমার দুজনের ড্রাইভারের হয়েছে। আমি কীভাবে অফিসে আসব। হেঁটে হেঁটে আসব।

করোনা সংক্রমণের ছবিটা তুলে ধরেন মুখ্যমন্ত্রী
অন্যদিকে, এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যের সামগ্রিক করোনা সংক্রমণের ছবিটা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, গত সাতদিনে ৪৫ হাজারেরও বেশি মানুষ পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থতার হার দেখে কিছুটা স্বস্তিতে মমতা। বলেন, অনেক মানুষ সুস্থ হচ্ছেন। তবে আতঙ্ক নয়। হাসপাতাল, সেফ হোম প্রস্তুত আছে বলে সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications