Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদীর নয়, সমস্ত দেশের সম্পদ! কেন্দ্রকে তোপ মমতার, তফসিলি জাতি, উপজাতির উন্নয়নে করলেন বড় ঘোষণা

তফশিলি উন্নয়নে ইতিমধ্যে একগুচ্ছ কাজ সেরে ফেলেছে বর্তমান সরকার। সংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, অনগ্রসর শ্রেণি কল্যাণে আরও একগুচ্ছ নয়া পদক্ষেপের ঘোষণা করলেন তিনি।

তফশিলি উন্নয়নে ইতিমধ্যে একগুচ্ছ কাজ সেরে ফেলেছে বর্তমান সরকার। সংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, অনগ্রসর শ্রেণি কল্যাণে আরও একগুচ্ছ নয়া পদক্ষেপের ঘোষণা করলেন তিনি।

তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আসার পরই তফসিলি জাতি, উপজাতির উন্নয়নের দিকে বিশেষ নজর দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 উন্নয়নে করলেন বড় ঘোষণা

সেই মতো পৃথকভাবে Scheduled Caste Advisory Council তৈরি করা হয়। আর এরপরেই আজ বুধবার প্রথম বৈঠক হয়। এই বৈঠকে বিভিন্ন জেলা থেকে বিধায়ক সহ কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আর সেই বৈঠকের শুরুতেই মমতা বলেন, দেশের মধ্যে প্রথম এই রাজ্য যারা কিনা তফসিলি জাতি, উপজাতির উন্নয়নের প্রথম এমন কাউন্সিল গঠন করেছে। এদিনের এই বৈঠক থেকে কার্যত তফসিলি জাতি উপজাতিরদের জন্যে সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দাগলেন তিনি।

উল্লেখ্য, বিভিন্ন সরকারি সম্পত্তিকে বেসরকারি সংস্থাকে লিজ দিয়ে ৬ লক্ষ কোটি টাকা তোলার পরিকল্পনা কেন্দ্রের। ৪ বছরের এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ন্যাশনাল মানিটাইজেশন পাইপলাইন। কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। সবকিছু বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে।

এমনকি গত কয়েকদিন আগেও সুখেন্দু শেখর রায় বলেন, 'সব সরকারি সংস্থার বেসরকারিকরণ করা হচ্ছে। সরকারি সম্পত্তি বেসরকারি সংস্থাকে লিজ দিয়ে দেওয়া হচ্ছে। এইসব কর্মসূচি ঘোষণার আগে কেন্দ্রের তরফে সংসদে, অর্থমন্ত্রকের কমিটিতে আলোচনা করা হয়নি। এবার এই প্রসঙ্গে সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রীও।

মমতা এদিন বলেন, ওরা দেশ বিক্রি করে দিচ্ছে...। দেশ চালাতে না পেরে পাবলিক সেক্টরগুলিকে বিক্রি করে দেওয়া হচ্ছে। বিমা সহ সমস্ত কিছু বিক্রি করে দিয়ে টাকা গুলি রিজার্ভে রেখে নির্বাচন করবে আর ক্ষমতা থাকবে। এই সরকারকে আমরা সাপোর্ট করি না। তোপ সুপ্রিমোর।

শুধু তাই নয়, মমতার সাফ বক্তব্য, দেশের সম্পত্তি সেগুলি, মোদীর নয়। সরকারের এহেন সিদ্ধান্তে গোটা দেশ প্রতিবাদ জানাবে বলেও তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

অন্যদিকে এদিন তফসিলি জাতি, উপজাতির উন্নয়নে আরও একগুচ্ছ নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে চাকরিতে বাড়ানো হয়েছে সংরক্ষিত আসনের সংখ্যা। ২২ শতাংশ করে দেওয়া হয়েছে। পাশাপাশি এক ধাক্কায় আরও বাজেট বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন মমতা।

শুধু তাই নয়, তফসিলি জাতি, উপজাতির ছেলে-মেয়েদের পড়াশুনার জন্যে স্কলারশিপের ঘোষণা করা হয়েছে। সেখান থেকে সুবিধা নিয়ে কয়েকহাজার পড়ুয়া পড়াশুনা করছেন বলেও দাবি তাঁর। বর্তমান সরকারের আমলে অনেকটাই স্কুলছুটের সংখ্যা কমেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে শংসাপত্র পাওয়ার বিষয় থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রেও নিয়মে সরলীকরণ করা হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+