কর্মসংস্থান নিয়ে বড়সড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের! মিটবে বেকারত্ব সমস্যাও

রাজ্য পুলিশে নিয়োগ নিয়ে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। যেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়। আর তার মধ্যেই রাজ্য পুলিশের একাধিক পদে নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হ

রাজ্য পুলিশে নিয়োগ নিয়ে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। যেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়। আর তার মধ্যেই রাজ্য পুলিশের একাধিক পদে নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আর সেখানেই কনস্টেবল নিয়োগে'র সিদ্ধান্তে শিলমোহর দেয় রাজ্য মন্ত্রিসভা।

আর এরপরেই সাংবাদিক বৈঠকে মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা করেন। আর এই ঘোষণা'র পরেই রাজ্যের বেকারত্ব সমস্যা মেটানোর ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে এল সরকার। শুধু তাই নয়, স্বস্তি যুবক-যুবতীদের মধ্যেও।

গত কয়েকদিন আগেই শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় ঘোষণা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ে সরকারের ছয় বছরের মাথাতে এহেন ঘোষণা করা হয়েছে। এমনকি কলেজেও অধ্যাপক পদেও নিয়োগ করা হবে বলে ইতিমধ্যে বিজ্ঞপ্তি যজারি করা হয়েছে।

কনস্টেবল নিয়োগে ছাড়পত্র

কনস্টেবল নিয়োগে ছাড়পত্র

কনস্টেবল পদে একটা বিশাল বড় শূন্যপদ তৈরি হয়েছিল। রীতিমত লোকজনের অভাব নিয়ে ক্ষোভ তৈরি হয় পুলিশমহলে। এই অবস্থায় বড় সিদ্ধান্ত রাজ্যের প্রশাসনিক প্রধানের। রাজ্য পুলিশে মহিলা কনস্টেবল পদে নিয়োগে ছাত্রপড় দিয়ে দেওয়া হল। যদিও আগেই ২,০২০ জন মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর সেই নিয়োগেই এদিন ছাড়পত্র দিয়ে দেওয়া হল। মুখ্যমন্ত্রী বলেন, শীঘ্রই রাজ্য পুলিশে ২,০২০ জন মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে।

উইনার্স স্কোয়াডেও নিয়োগ করা হবে

উইনার্স স্কোয়াডেও নিয়োগ করা হবে

মহিলা কনস্টেবল ছাড়াও উইনার্স স্কোয়াডেও নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। প্রায় ১,৪২০ জনকে নিয়োগ করা হবে এই স্কোয়াডে। ইতিমধ্যে কলকাতা পুলিশের এই উইনার্স স্কোয়াড বেশ নজর কেড়েছে। স্কুটার নিয়ে কলকাতার বিভিন্ন জায়গাতে টহল দেয় এরা। আর এই সাফল্যের পরেই বিভিন্ন জেলাতে এই উইনার্স স্কোয়াড তৈরির নির্দেশ দিয়েছেন পুলিশ মন্ত্রী মমতা। এই টহলদারি যাতে রাজ্য জুড়েই চালানো যায়, তা মাথায় রেখে রাজ্য পুলিশে মহিলা কনস্টেবল হিসাবে নিযুক্তদের একাংশকেই স্কোয়াডের কাজে লাগানো হবে বলে জানানো হুয়েছে।

গোয়েন্দা বিভাগকে ঢেলে সাজানো

গোয়েন্দা বিভাগকে ঢেলে সাজানো

একের পর এক খুন, ধর্ষণ। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। আর এই অবস্থার মধ্যেই জঙ্গলমহলে মাওবাদী গতিবিধি বৃদ্ধির দাবি সামনে আসে। একের পর এক পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে চড়ছে উত্তেজনা। আর এই অবস্থার মধ্যেই গোয়েন্দা বিভাগকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাংবাদিকদের হয়ে মুখ্যমন্ত্রী জানান, 'গোয়েন্দা বিভাগে ৬০০ জনকে নিয়োগ করা হবে। পুরুষ ও মহিলা নির্বিশেষে এই নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+