অর্থনীতিতে বেনজির সাফল্য বাংলার! করোনার বছরেও জিডিপিতে টেক্কা মোদী-যোগী রাজ্যকে
অর্থনীতিতে বেনজির সাফল্য বাংলার! করোনার বছরেও জিডিপিতে টেক্কা মোদী-যোগী রাজ্যকে
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা করোনার বাধা টপকেও অর্থনীতিতে বেনজির সাফল্য পেল বিগত অর্থবর্ষে। ২০২০-২১ অর্থবর্ষে মোদী-যোগীর রাজ্যকে টেক্কা দিয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। বিজেপিশাসিত সমস্ত রাজ্যের থেকে উপরে বাংলা। স্বভাবতই বাংলার এই সাফল্যে কেন্দ্রীয় নীতি আয়োগও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের প্রশংসায় পঞ্চমুখ।

মোদী-যোগীকে টেক্কা, জিডিপি বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে বাংলা
২০২০-২১ অর্থবর্ষে ১০ লক্ষ কোটি টাকার বেশি অর্থনীতির রাজ্যগুলির মধ্যে বাংলা রয়েছে দ্বিতীয় স্থানে। মোদী-রাজ্য গুজরাট বা যোগী-রাজ্য উত্তরপ্রদেশ কিংবা কোনও বিজেপি-শাসিত রাজ্যই নেই বাংলার উপরে। সমৃদ্ধশালী রাজ্যগুলিকে টেক্কা দিয়ে বাংলার এই উপরে উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় হাতিয়ার হতে চলেছে ২০২৪-এর লোকসভা নির্বাচনে।
২

করোনার বছরে বাংলা অর্থনৈতিক সাফল্যের শিখরে
করোনার বছরে বাংলা যেভাবে অর্থনৈতিক সাফল্যের শিখরে উঠে এসেছে, তাতে মমতার সরকারের প্রশংসা না করে পারছে না কেন্দ্র। কেন্দ্রের নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত তো ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বাংলাকে এবং বাংলার সরকারের নিয়ন্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রতিকূলতা সত্ত্বেও যে সাফল্য আনা যায়, তার নিদর্শন হিসেবে বর্ণনা করা হয়েছে বাংলাকে।

বাংলার উপরে কোন রাজ্য, কোনও বিজেপিশাসিত রাজ্য নয়
বাংলার থেকে অনেক এগিয়েছিল মোদী-যোগীদের রাজ্য। তদেরকে পিছনে ফেলে এই অগ্রগমন বাংলাকে আরও আলোর সন্ধান দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলার উপরে রয়েছে একমাত্র তামিলনাড়ু। বাকি রাজ্যগুলি বাংলার নিচে। এক্ষেত্রে স্পষ্ট যে, প্রথম দুই রাজ্যই হল অ-বিজেপিশাসিত। তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রেস জোট সরকার আর বাংলায় তৃণমূল সরকার।

মাত্র দুটি রাজ্যের জিডিপি বেড়েছে, বাকি ৫ রাজ্যে সংকোচন
দেশে ১০ লক্ষ কোটি টাকা বা তার বেশি জিএসডিপি যুক্ত রাজ্যের সংখ্যা সাতটি। ১০ লক্ষ কোটি টাকার বেশি ডিএসডিপি যুক্ত সাতটি রাজ্য হল- তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্ণাটক ও রাজস্থান। এই সাত রাজ্যের মধ্যে মাত্র দুটি রাজ্যের জিডিপি বেড়েছে। বাকি পাঁচ রাজ্যের জিডিপি সংকোচন হয়েছে।

পূর্ব ভারতের মধ্যে বাংলার স্টেট জিডিপিই সর্বোচ্চ, প্রশংসা
২০২০-২১ অর্থবর্ষে তামিলনাড়ুর জিডিপি বেড়েছে ২ শতাংশের কিছু বেশি হারে। আর বাংলার জিডিপি বেড়েছে ১.২ শতাংশ হারে। এখানে উল্লেখ্য, গত অর্থবর্ষে গোটা দেশের জিডিপি ৭.৭ শতাংশ সঙ্কুচিত হয়েছে। কেন্দ্রে নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত বলেন, পূর্ব ভারতের মধ্যে বাংলার স্টেট জিডিপিই সর্বোচ্চ। বাংলা ছাড়াও ১০ লক্ষ কোটি টাকার কম জিএসডিপিযুক্ত রাজ্যের মধ্যে বিহার, ত্রিপুরা, সিকিমেরও জিডিপি বেড়েছে সামান্য হলেও। বাংলার জিডিপি যে হারে বেড়েছে তা প্রশংসনীয়। প্রশংসনীয় তামিলনাড়ুর জিডিপি বৃদ্ধিও।

বাংলার জিডিপি বৃদ্ধি মমতার সরকারের সাফল্যের বড় প্রমাণ
রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এই সাফল্যের কথা তুলে ধরে বলেন, এই রিপোর্টেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের স্পষ্ট স্বীকারোক্তি রয়েছে যে, বাংলা অর্থনৈতিক বিকাশ হচ্ছে। এবং অর্থনৈতিক বিকাশের জন্য যে যে পদক্ষেপ নিয়েছে সেগুলি কার্যকরী হয়েছে। বাংলা মানুষের হাতে অর্থতুলে দিয়েছে, সেটাই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া সঠিক পদ্ধতি। বাংলার জিডিপির সার্বিক বৃদ্ধি মমতার সরকারের সাফল্যের বড় প্রমাণ।












Click it and Unblock the Notifications