মমতার কাছে মাত্র ৮টি ২০০০ টাকা! নোট বাতিল তোপ সেই মোদী সরকারকে
মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি ও অফিস খুঁজে মাত্র ৮টি ২০০০ টাকার নোট পেয়েছেন। ২০০০ টাকার নোট বাতিলের প্রেক্ষিতে বিজেপি তথা কেন্দ্রের মোদী সরকারকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আরবিআইয়ের ঘোষণার পরই বাড়ি-অফিস খুঁজে দেখলাম, মাত্র ৮টি ২০০০ টাকার নোট রয়েছে।
শনিবার শালবনির সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওই নোটটা আমরা ব্যবহার করি না। আমরা বরাবর ছোটো নোট প্রেফার করি। কেন যে তা প্রবর্তন করা হল আর কেন তা তুলে নেওয়া হল, সেটা ভাবার বিষয়। ২০০০ টাকা বাতিলের প্রেক্ষিতে এমনই কথা বলেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, রিজার্ভ ব্যাঙ্ক বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার কথা বলার পরই আমি বললাম, দেখ দেখ খুঁজে দেখ কতগুলি ২০০০ টাকার নোট রয়েছে। বাডি আর অফিস সব খুঁজে মোট আটটি নোট পাওয়া গিয়েছে। তাহলে বুঝতেই পারছেন, আমরা ওই নোটটা ব্যবহার করি না।
এই ২০০০ টাকার নোট বাতিল বা বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ জারি করার পর কেন্রী য় সরকারকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছে ২০০০ টাকার কতগুলি নোট রয়েছে তা জানিয়ে, মমতা শনিবার শালবনির সভা থেকে বলেন, কেন্দ্র সব টাকা এখান থেকে কেড়ে নিয়ে চলে যায়, আর ওখানে গিয়ে টাকাগুো বদলে দেয়।

মমতা বলেন, ওরা কোনোদিন ১০০০ টাকার নোট বদলাবে, কোনোদিন ২০০০ টাকার নোট বদলাবে। আবার হয়তো কোনোদিন ২০০ টাকার নোট বদলাবে। আবার দেখবেন ব্যাঙ্ক কোনোদিন ২০০০ টাকার নোট নেবে না। এই তো আপনারা ২০১৬ সালে নোট বদল করলেন। এখন তাহলে আবার নোট বদল কেন?
কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সেই প্রশ্ন তুলে মমতা বলেন, যদি বিশেষ কারণে নোট বদল করতেই হয়, তাহলে বিকল্প তৈরি করে তারপর তা বাতিল করা উচিত। আমরা তো এখন থেকে সংশয় হচ্ছে ওই টাকাটা কোনো একটা রাজনৈতিক দল করায়ত্ত করে রেখেছে। তাঁর ইঙ্গিত নিশ্চয় বুঝতে পারছেন, ইশারা হি কাফি হ্যা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কালো টাকা উদ্ধারের নামে হঠাৎ করে নোট বাতিল করে মানুষকে বিপাকে ফেলে দিয়েছিল এই সরকার। তারপর ৫০০ ও ১০০০ টাকার পরিবর্তে ২০০০ টাকার নোট আনা। ৫০০ টাকা ফেরালেও ১০০০ টাকা আর ফেরায়নি কেন্দ্রীয় সরকার। এবার ২০০০ টাকাও তুলে নেওয়া হয়।
মমতা বলেন, ২০০০ টাকা নিয়ে সাধারণ মানুষ কী করবেন? কাউকে ২০০০ টাকা দিলে তার পক্ষে ভাঙানি দেওয়া অসম্ভব হয়ে পড়ে। ২০০০ টাকা দিয়ে ১ কিলো শাক কিনতেও যাবে না কেউ, তবে কি ২০০০ টাকা দিয়ে বিজেপির পতাকা কিনবে সাধারণ মানুষ, ক্ষোভ উগরে দেন মমতা।












Click it and Unblock the Notifications