ফের বড়সড় রদবদল মমতার পুলিশ প্রশাসনে, নেপথ্য কারণ খুঁজছে রাজনৈতিক মহল
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বড়সড় রদবদল করলেন পুলিশ প্রশাসনে। চার জেলার পুলিশ সুপারকে বদলি করে দেওয়া হল অন্য জেলায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বড়সড় রদবদল করলেন পুলিশ প্রশাসনে। চার জেলার পুলিশ সুপারকে বদলি করে দেওয়া হল অন্য জেলায়। হুগলির আরামবাগে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের পর হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপারের বদলি রাজ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মনে করছেন বিশষেজ্ঞরা।

রাজনৈতিক মহল মনে করছে হুগলির আরামবাগের ঘটনার জেরেই এই বদলির ঘটনা। যদিও রাজ্যের তরফে জানানো হয়েছে, এটা রুটিন বদলি। কয়েকজনের পদোন্নতি হওয়ার কথা ছিল। রাজ্য পুলিশের আইজির তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এই বদলির কথা।
রাজ্যের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বারুইপুর পুলিশ জেলার এসপি রশিদ মুনির খানকে ডিসি এসএসডি হিসেবে পাঠানো হয়েছে যাদবপুর ডিভিশনে। নিউটাউন জোনের ডিসি ছিলেন কে সেন। তাঁকে পাঠানো হয়েছে বারুইপুর পুলিশ জেলার এসপি করে।
হুগলি গ্রামীণ জেলার এসপি তথাগত বসুকে আনা হয়েছে বিধাননগর কমিশনারেটের ডিসি নিউটাউন করে। হুগলি জেলার এসপি হয়েছে বারাকপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল আমনদীপ। বারাকপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল হচ্ছেন শিলিগুড়ি এসটিএফের এসপি আশীষ মৌর্য।
কোচবিহারের এসপি এন সন্তোষকে পাঠানো হয়েছে দার্জিলিং জেলার এসপি করে। দার্জিলিংয়ের এসপি ছিলেন অমরনাথ কে। তাঁকে এসটিএফের এসপি পদে। মহম্মদ সানা আখতারকে পাঠানো হচ্চে কোচবিহারের এসপি করে।
এছাড়া আরামবাগের এসডিপিও নির্মলকুমার দাসকেও সরানো হয়েছে। তাঁকে পাঠানো হয়েছে মালদহের এসআরপি করে। আরামবাগের এসডিপিওর এই অপসারণের নেপথ্যেও বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা রয়েছে বলে মনে করছে প্রশাসন।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications