প্রত্যেক ভারতবাসীর সংবিধানিক অধিকার রক্ষা করুন! রাষ্ট্রপতি মুর্মুকে আবেদন মমতার

একাধিক ইস্যুতে উত্তাল দেশ! বিরোধীদের মুখে বারবার গণতন্ত্র ক্ষুন্ন হওয়ার কথা উঠে আসছে। এই অবস্থায় সংবিধান রক্ষার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার শহরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দুদিনের বাংলা সফর তাঁর। আর এই সফরের মধ্যেই রাষ্ট্রপতি মুর্মুকে সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে বিশেষ এই অনুষ্ঠান হয়। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্যপাল সিভি আনন্দ বোস উপস্থিত ছিলেন।

ভারতীয়ের সংবিধান অধিকার রক্ষা করুন

ভারতীয়ের সংবিধান অধিকার রক্ষা করুন

আর সেই মঞ্চ থেকেই গণতান্ত্রিক অধিকার রক্ষা করার আবেদন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ম্যাডাম! আপনার কাছে বিনীত অনুরোধ সকলের স্বার্থে প্রত্যেক ভারতীয়ের সংবিধান অধিকার রক্ষা করুন। এমনকি বিপর্যয় থেকে দেশকে রক্ষা করারও আবেদন রাষ্ট্রপতি মুর্মুর সামনে রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, বৈচিত্রের মধ্যে ঐক্যই আমাদের শিকড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহালমহল। এই মুহূর্তে দেশের যা অবস্থা সেখানে দাঁড়িয়ে এহেন আবেদন খুবই গুরুত্বপূর্ণ।

গোল্ডেন লেডি উল্লেখ করে মমতা বলেন...

গোল্ডেন লেডি উল্লেখ করে মমতা বলেন...

অন্যদিকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি মুর্মুর হাতে একটি সুন্দর দুর্গামূর্তি তুলে দেন। শুধু তাই নয়, মঞ্চে থাকা আদিবাসী মহিলাদের সঙ্গেও নাচতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকি আদিবাসীদের বাদ্যযন্ত্র বাজাতেও দেখা যায় তাঁকে। যা দেখে মঞ্চে হাততালি দিয়ে দাঁড়িয়ে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে ফের একবার ওডিয়া কথা উঠে আসে। রাষ্ট্রপতিকে গোল্ডেন লেডি উল্লেখ করে মমতা বলেন, কেমন আছুন্তি!!

বাংলা মানে মানবতা

বাংলা মানে মানবতা

অন্যদিকে বাংলার সৃষ্টি সংস্কৃতির কথাও এদিন তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, বাংলার কথাও উঠে আসে। কীভাবে বাংলা এক নম্বর তা সবার সামনে তুলে ধরেন তিনি। আর সেই উন্নয়ন দেখতে বাংলাদেশ থেকেও লোকজন এসেছে বলেও মন্তব্য করেন প্রশাসনিক প্রধান। শুধু তাই নয়, তাঁর কথায়, ‘‘বাংলা মানে মানবতা। আমাকে অনেকে জিজ্ঞেস করেন, ‘আপনি মহিলা মুখ্যমন্ত্রী। আমি বলি না। আমি মানুষ।'' বক্তব্য শেষে ওডিশার নামে স্লোগান দিয়ে ফের একবার জয় বাংলা স্লোগান দেন তিনি।

দুদিনের সফর রাষ্ট্রপতির

দুদিনের সফর রাষ্ট্রপতির

দুদিনের সফরে আগামীকাল মঙ্গলবার প্রথমে বেলুড় যাবেন রাষ্ট্রপতিউ দ্রৌপদী মুর্মু। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবেন তিনি। এরপর শান্তিনিকেতনের উদ্দেশ্যে উড়ে যাবেন রাষ্ট্রপতি। বাংলায় তাঁর সফর চলাকালীন একাধিক রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+