যতই বাংলা শিখুন বাংলায় আপনি বহিরাগত! ‘বাংলার গর্ব’-এ অমিত-তোপ মমতার

যতই বাংলা শিখুন বাংলায় আপনি বহিরাগত! ‘বাংলার গর্ব’-এ অমিতকে তোপ মমতার

বাংলার কোনও নেতার উপর ভরসা নেই, তাই বাংলা দখলের লক্ষ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বাংলা শিখছেন নিজেই। তার পরিপ্রেক্ষিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া জবাব, যতই বাংলা শিখুন, বাংলায় তিনি বহিরাগতই হয়ে থাকবেন। তা বাংলার মানুষ জানেন। কোনওদিনই বাংলা দখলের স্বপ্ন তাঁর সফল হবে না।

মমতার অস্ত্র ‘বাংলার গর্ব’

মমতার অস্ত্র ‘বাংলার গর্ব’

অমিতকে পাল্টা দিতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গর্বকে তুলে ধরছেন। বাংলার গর্বের কথা তুলে ধরে মা-মাটি-মানুষের সরকারের মুখ্যমন্ত্রী বলেন বাংলার মানুষ বাংলার গর্বের কথাই শুনবে। বাংলার মানুষের কথা শুনবে। কখন কোনও বহিরাগতের কথা বাংলার মানুষ শুনবে না।

শিক্ষক রেখে বাংলা শিখছেন অমিত

শিক্ষক রেখে বাংলা শিখছেন অমিত

এদিকে অমিত শাহ বাংলা শিখতে শুরু করে দিয়েছেন। তিনি আর কারও উপর ভরসা করতে পারছেন না। ২০২১-এর বিধানসভা আরক দেড় বছরও বাকি নেই। তাই এখন থেকেই চুটিয়ে বাংলা শিখতে শুরু করেছেন অমিত শাহ। বাংলা শেখার জন্য ইতিমধ্যেই নিযু্ক্ত করেছেন শিক্ষক।

২০২০-তেই অমিতের বাংলা-টেস্ট

২০২০-তেই অমিতের বাংলা-টেস্ট

বিজেপির সর্বভারতীয় সভাপতি রীতিমতো বাংলা শিখে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অবসান ঘটাতে ঝাঁপাতে চাইছেন। আর কোনও ঝুঁকি নিতে চাইছেন না। এ বছরই পুরসভা ভোট। মানে অর্ধেক বাংলায় ভোট। এই ভোটকে মিনি বিধানসভা আখ্যা দিয়েছেন অনেকেই। এই ভোটেই তিনি টেস্ট দেবে তাঁর বাংলা শিক্ষার।

হিন্দির পর বাংলায় সাবলীল হতে

হিন্দির পর বাংলায় সাবলীল হতে

তবে অমিত শাহের এই ভাষা শিক্ষা নতুন কিছু নেই। বিজেপি সভাপতি এর আগে হিন্দি শিখেছিলেন। এখন আবার বাংলা ও তামিল সহ চারটি ভিন্ন ভাষা শিখছেন। তিনি গুজরাটির থেকেও হিন্দিতে বেশি সাবলীল। তিনি শাস্ত্রীয় সংগীতও শিখেছেন এবং অবসর সময়ে তিনি শাস্ত্রীয় সঙ্গীত অনুশীলনও করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+