উত্তরবঙ্গে খারাপ ফলের জের! সরকারি পদ খোয়ালেন এই গুরুত্বপূর্ণ দুই নেতা
২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূল সব থেকে খারাপ ফল করেছে উত্তরবঙ্গে। ৮টি আসনের মধ্যে ৭টিতেই পরাজিত হয়েছে তারা। যার জেরে সরিয়ে দেওয়া হয়েছেএকাধিক গুরুত্বপূর্ণ নেতাকে।
২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূল সব থেকে খারাপ ফল করেছে উত্তরবঙ্গে। ৮টি আসনের মধ্যে ৭টিতেই পরাজিত হয়েছে তারা। যার জেরে সরিয়ে দেওয়া হয়েছে
একাধিক গুরুত্বপূর্ণ নেতাকে। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে গৌতম দেবকে। অন্যদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ চক্রবর্তীকে।

তিন গুরুত্বপূর্ণ পদে তিন পরাজিত প্রার্থী
কালীঘাটের বাড়িতে হওয়া বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দার্জিলিং-এর পরাজিত প্রার্থী অমর সিং রাইকে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হচ্ছে। অন্যদিকে জলপাইগুড়ির
পরাজিত প্রার্থী বিজয়চন্দ্র বর্মনকে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে বসানো হয়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান করা হয়েছে বহরমপুরের পরাজিত অপূর্ব সরকারকে।

উত্তরবঙ্গে গুরুত্বপূর্ণ পদে যেসব পরাজিত প্রার্থীরা
একদিকে দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি যেমন করা হয়েছে বালুরঘাটের পরাজিত অর্পিতা ঘোষকে, তেমনই মালদহ উত্তরে পরাজিত মৌসম বেনজির নুরকে করা হয়েছে মালদহ জেলা সভাপতি। একইসঙ্গে মৌসম বেনজির নুরকে মহিলা কমিশনের চেয়ারম্যানও করা হয়েছে।

উত্তরবঙ্গের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস
উত্তরবঙ্গে তৃণমূলের পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে অরূপ বিশ্বাসকে।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications