মুকুল রায়ের বিহনে প্রশান্ত কিশোরের কৌশলই বড় ভরসা নেত্রী মমতার! মিশন একুশে তৃণমূল

মুকুল বিহনে পিকের কৌশলই বড় ভরসা! মিশন একুশে গুরুত্বপূর্ণ নির্দেশ মমতার

মুকুল রায় থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেভাবে ফিরে দেখতে হত না ভোট-কৌশলের দিকে। চাণক্যের মতো নেপথ্যে থেকে তিনি পরিচালনা করতেন ভোট-যুদ্ধ। সাফল্যেও মিলত সেভাবে। মমতা শুধু ভাবনা বা কৌশলগুলিকে সঠিকভাবে রূপায়ণ করতেন। এখন সেই কাজে নি্য়োজিত প্রশান্ত কিশোর। তিনি সে অর্থে দলের কেউ নন, তাই তীক্ষ্ণ নজর মমতার।

কৌশল রচনা করছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর

কৌশল রচনা করছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর

২০২১-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জন্য কৌশল রচনা করে চলেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। সেই কৌশল রূপায়ণে দলকে কঠোর নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। এই নির্দেশ দলে নিষ্ক্রিয়দের পুনরায় সক্রিয় করার। গোষ্ঠীদ্বন্দ্ব দূরে সরিয়ে সবাইকে নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় ভরসার মুখ প্রশান্ত কিশোর

মমতা বন্দ্যোপাধ্যায় ভরসার মুখ প্রশান্ত কিশোর

একইসঙ্গে প্রশান্ত কিশোরের নতুন ফর্মুলায় রয়েছে তৃণমূলের দলত্যাগীদের ঘরওয়াপসির পরিকল্পনাও। মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন প্রশান্ত কিশোরের উপর। তাই দিদিকে বলো, বাংলার গর্ব মমতা আর বাংলার যুবশক্তির পর নতুন বাণ ছাড়তে চলেছেন প্রচার কৌশলী প্রশান্ত কিশোর। তিনি এবার মুকুলের অভাব পূরণ করে দিতে বদ্ধপরিকর।

 দিদিকে বলোর মতো কোনও জনসংযোগই হাতিয়ার!

দিদিকে বলোর মতো কোনও জনসংযোগই হাতিয়ার!

দিদিকে বলোর মতো কোনও জনসংযোগকে হাতিয়ার করে এবার কর্মসূচি রূপায়ণ করতে চলেছেন প্রশান্ত কিশোর। দলের ভাঙন রুখে অন্য দলে চলে যাওয়া নেতা-নেত্রীদের ফিরিয়ে আনার পাশাপাশি যাঁরা বসে গিয়েছেন তাঁদের আবার সক্রিয় করার উদ্যোগ নিয়েছেন তিনি। খুব শীঘ্রই বাংলায় নতুন করে ঝড় তুলতে চলেছে তৃণমূল কংগ্রেস।

মমতার আহ্বান সত্যি করতে নব পরিকল্পনা

মমতার আহ্বান সত্যি করতে নব পরিকল্পনা

মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করে দল ছাড়া নেতা-নেত্রীদের পুনরায় তৃণমূলে আহ্বান জানিয়েছিলেন একুশের মঞ্চ থেকে। মমতার সেই আহ্বানকে মাথায় রেখেই প্রশান্ত কিশোর নতুন করে এক কর্মসূচি আনতে চলেছেন ২০২১ নির্বাচনের প্রাক্কালে। তাঁর এই প্রকল্প তৃণমূলের দলত্যাগী ও নিষ্ক্রিয় কর্মীদের ফিরিয়ে আনতে সহায়তা করবে।

দলত্যাগীদের ঘরে ফেরার পথ পরিষ্কার করতে

দলত্যাগীদের ঘরে ফেরার পথ পরিষ্কার করতে

প্রশান্ত কিশোর ইতিমধ্যেই তাঁর আইপ্যাক টিমকে কাজে লাগিয়ে দিয়েছেন। তাঁর মস্তিষ্কপ্রসূত আরও একটি কর্মসূচি আসতে চলেছে। ‘দিদিকে বলো', ‘বাংলার গর্ব মমতা', ‘বাংলার যুবশক্তি'র পর এবার প্রশান্ত কিশোর আনতে চলেছেন আরও একটি কর্মসূচি। সেই অভিযান শুরু হবে শীঘ্রই। ফের জনসংযোগকে হাতিয়ার করেই ঘরওয়াপসির পথ পরিষ্কার করবেন তিনি।

দিদিকে বলোর মতোই অভিযানে মাত দেবেন পিকে

দিদিকে বলোর মতোই অভিযানে মাত দেবেন পিকে

প্রশান্ত কিশোর সোশ্যাল মিডিয়ায় জোর দিয়েছেন সংগঠনের শক্তিবৃদ্ধিতে নিষ্ক্রিয় কর্মীদের ফের সক্রিয় করে তুলতে। সেইসঙ্গে দলত্যাগীদের ফেরানোকেও গুরুত্ব দিয়েছেন তিনি। তাই জনসংযোগ কর্মসূচিতে সরকারি কাজের খতিয়ান তুলে ধরে কিছুদিনের মধ্যেই নতুন প্রচার পরিকল্পনা নিতে চলেছেন তিনি। দিদিকে বলোর মতো কোনও অভিযান দিয়েই শুরু হবে নতুন অভিযান।

নিষ্ক্রিয় নেতা-কর্মীদের জাগাবে পিকের কৌশল

নিষ্ক্রিয় নেতা-কর্মীদের জাগাবে পিকের কৌশল

২০২১-এর আগে দলকে ফের পুরনো মেজাজে দেখতে চাইছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তাই যাঁরা দলে থেকেও নিষ্ক্রিয় হয়ে রয়েছেন, তাঁদের যে কোনও মূল্যে দলে গ্রহণযোগ্য করে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন পিকে। তিনি বহু জায়গায়দলের মধ্যে এই নিষ্ক্রিয়তা রোগ লক্ষ্য করেছেন, তা দূর করাই ২০২১-এর আগে লক্ষ্য তাঁর।

দলত্যাগীদের ফেরানোর উদ্যোগে অভিযান পিকের

দলত্যাগীদের ফেরানোর উদ্যোগে অভিযান পিকের

২০১৯ লোকসভা নির্বাচনের আগে-পরে কিছুদিনের মধ্যে বহু কর্মী দল ছেড়েছেন। অনেকে যোগ দিয়েছেন বিজেপিতে। যার গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছে বিগত লোকসভা নির্বাচনের ফলাফলে। এমনকী লোকসভার পরেও দলবদলের প্রবণতা বর্তমান ছিল। পিকে আসার পর সেই প্রবণতায় রাশ টানা গিয়েছে। রোখা গিয়েছিল ভাঙন। এবার যাঁরা দল ছেড়েছিলেন তাঁদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশান্ত কিশোর সংগঠন সামলাচ্ছেন নিজস্ব স্টাইলে

প্রশান্ত কিশোর সংগঠন সামলাচ্ছেন নিজস্ব স্টাইলে

মুকুল রায় যেভাবে সংগঠন সামলাতেন, এখন প্রশান্ত কিশোর সেই সংগঠন সামলাচ্ছেন নিজস্ব স্টাইলে। তিনি তাঁর সোশ্যাল মিডিয়ার টিমকে কাজে লাগাচ্ছেন। নতুন কর্মসূচি রূপায়ণ করে, তার মাধ্যমে দলত্যাগী ও নিষ্ক্রিয়কর্মীদের মনে প্রভাব ফেলার চেষ্টা করবেন। তৃণমূলের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলার মাধ্যমেই ফের জোয়ার আনতে চাইছেন পিকে।

পিকে-কে দিয়ে মুকুল-অস্ত্র ভোঁতা করতে চাইছেন মমতা

পিকে-কে দিয়ে মুকুল-অস্ত্র ভোঁতা করতে চাইছেন মমতা

২০১৯-এর লড়াই যতটা তৃণমূল বনাম বিজেপির, যতটা মমতা বনাম দিলীপ ঘোষদের, ঠিক ততটাই মুকুল রায় বনাম প্রশান্ত কিশোর হতে চলেছে। মুকুল রায়ের রাজনৈতিক প্রজ্ঞার সহায়তাই মমতা অনেক কঠিন যুদ্ধ সহজে জিতেছেন। এখন তিনি বিজেপিতে গিয়ে সেই বিচক্ষণতা প্রয়োগ করেছে এবং দুটি নির্বাচনে তৃণমূলকে যথেষ্ট বেগ দিয়েছেন। এবার প্রশান্ত কিশোরকে এনে মুকুল-অস্ত্র ভোঁতা করতে চাইছেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+