তৃণমূলে হোলটাইমার! তত্ত্ব খারিজ করে জনসংযোগের নতুন পথ চলা শুরু মমতার

লোকসভায় ধাক্কা খাওয়ার পর ২০২১ বিধানসভার আগে ঘুরে দাঁড়াতে হোলটাইমার নিয়োগের সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবরকে সমূলে উৎখাত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভায় ধাক্কা খাওয়ার পর ২০২১ বিধানসভার আগে ঘুরে দাঁড়াতে হোলটাইমার নিয়োগের সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবরকে সমূলে উৎখাত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানালেন, দল কোনও হোলটাইমার বা পার্ট টাইমার নিয়োগ করছে না। কারণ বিজেপির মতো ধনী পার্টি নয় তৃণমূল।

হোলটাইমার তত্ত্ব খারিজ মমতার

হোলটাইমার তত্ত্ব খারিজ মমতার

সোমবার নজরুল মঞ্চে দলীয় জনসংযোগ কর্মসূচির সূচনা করে মমতা জানান, কোনও হোলটাইমার নিয়োগ হচ্ছে না। কিছু কিছু সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। আমাদের সঙ্গে কথা না বলেই এই খবর করা হয়েছে। আমরা হোলটাইমার রাখছি না।

বিজেপির মতো বড় পার্টি নয়

বিজেপির মতো বড় পার্টি নয়

মমতা বলেন, আমরা হোলটাইমার রাখছি না, কারণ আমাদের পয়সা নেই। সবাই তো বিজেপির মতো বড় পার্টি নয়। আমরা ছোট পার্টি। হোলটাইমার বা পার্ট টাইমার রাখার সামর্থ কোথায় আমাদের! আমরা মানুষের সঙ্গে থেকে মানুষের জন্য পার্টি করি। তা-ই করব।

সিপিএম-বিজেপির পথে নয় তৃণমূল

সিপিএম-বিজেপির পথে নয় তৃণমূল

এতদিন হোলটাইমার শব্দটির সঙ্গে সিপিএমের নামটাই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকত। তারপর বিজেপিতেও ছিল হোলটাইমার। তৃণমূলও সিপিএম ও বিজেপির ধাঁচে হোলটাইমার নিয়োগ করতে চলেছে বলে নজরুল মঞ্চের সভা থেকে ঘোষণা করতে পারেন বলে খবর প্রকাশিত হয়েছিলি বিভিন্ন সংবাদ মাধ্যমে। তা কার্যত খারিজ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এখন জোর ‘দিদিকে বলো’ অভিযান-এ

এখন জোর ‘দিদিকে বলো’ অভিযান-এ

মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তৃণমূলকে অক্সিজেন জোগাতে প্রশান্ত কিশোরকে ভোট কৌশলী হিসেবে নিয়োগ করেছেন। দলকে এগিয়ে নিয়ে যেতে তিনি কৌশল রচনা করছেন। সেই কৌশলের প্রয়োগ ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১-এ সাফল্য আনতে বদ্ধপরিকর। তাঁর পরামর্শেই তৃণমূল বিভিন্ন স্ট্র্যাটেজি নিরূপণ করছে। এদিন জনসংযোগ কর্মসূচিতে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হল ‘দিদিকে বলো' অভিযান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+