'ফণী' নিয়ে রাজনীতির ঝড়! দিদির মাথা ব্যথা নেই, আক্রমণ মোদীর

বাংলার মানুষের জন্য মমতা দিদির কোনও মাথা ব্যথা নেই। তিনি ফণীর পরিস্থিতি নিয়ে খোঁজ নিতে ২ বার ফোন করলেও, মমতা কথা বলেননি। তমলুকেরসভা থেকে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ,

বাংলার মানুষের জন্য মমতা দিদির কোনও মাথা ব্যথা নেই। তিনি ফণীর পরিস্থিতি নিয়ে খোঁজ নিতে ২ বার ফোন করলেও, মমতা কথা বলেননি। তমলুকের সভা থেকে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, মমতা রাজনীতির খেলা খেলছেন।

নরেন্দ্র মোদীর অভিযোগ মমতার বিরুদ্ধে

নরেন্দ্র মোদীর অভিযোগ মমতার বিরুদ্ধে

ঘূর্ণিঝড় ফণী পশ্চিমবঙ্গে সেরকম কোনও আঘাত করতে না পারলেও, তা নিয়ে রাজনৈতিক ঝড় শুরু হয়েছে। এদিন তমলুকের সভা থেকে নরেন্দ্র মোদী আক্রমণ করেন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে। ঘূর্ণিঝড় নিয়ে কথা বলতে চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতে চাননি বলে অভিযোগ করেন মোদী। তাঁর অভিযোগ, মমতা
রাজনীতির খেলা খেলছেন।

'আধিকারিকরা ভোটের কাজে ব্যস্ত'

'আধিকারিকরা ভোটের কাজে ব্যস্ত'

প্রধানমন্ত্রী মোদী এদিন ফণী নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। ওড়িশার মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে আকাশ পথে ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, এই ধরনের একটি বৈঠক তিনি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গেও করতে চেয়েছিলেন। কিন্তু রাজ্য সরকার তা করতে অস্বীকার করে, এই বলে,
আধিকারিকরা ভোটের কাজে ব্যস্ত রয়েছেন।

মমতার অভিযোগ মোদীর বিরুদ্ধে

মমতার অভিযোগ মোদীর বিরুদ্ধে

গোপীবল্লভপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা আক্রমণ। তাঁর প্রশ্ন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে মুখ্যসচিবকে নিয়ে বৈঠকের সাহস হয় কীভাবে প্রস্ন করেছেন মমতা। তিনি তো নামেই প্রধানমন্ত্রী রয়েছেন। কাজে তো নেই। কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+