Mamata Banerjee: দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত! ওয়াকফ নিয়ে আশ্বাসবার্তা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: অন্যের সম্পত্তি নেওয়ার অধিকার কারোর নেই। দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত। ওয়াকফ ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহাবীর জয়ন্তীর উপলক্ষ্যে আজ বুধবার নেতাজি ইন্ডোরে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর সেখান থেকে ওয়াকফ আইন নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার আমাদের কারোর নেই। একই ভাবে অন্যের সম্পত্তি নেওয়ারও অধিকার নেই।

একই সঙ্গে সংখ্যালঘু মানুষের পাশে থাকারও বার্তা দেন প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)। বলেন, "দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত।" তাঁর কথায়, একতায় দেশের শক্তি বৃদ্ধি করে। অর্থনৈতিক সহ একাধিক ক্ষেত্রে শক্তি বৃদ্ধি হয়। আর তাই গুলি করলে মারলেও একতার পথ থেকে সরব না বলে বার্তা মুখ্যমন্ত্রীর। জাস খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Mamata banerjee

Mamata Banerjee: সবাইকে বাঁচতে দাও

মঙ্গলবারই গোটা দেশে ওয়াকফ সংশোধনী আইন কার্যকর করেছে নরেন্দ্র মোদী সরকার। এর মধ্যেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদে। রণক্ষেত্রের চেহারা নেয়। এর মধ্যেই এদিন ওয়াকফ ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বলেন, অন্যের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারোর নেই। সবাইকে বাঁচতে দাও। তবে দিদি যতদিন আছেন ততদিন সম্পত্তি সুরক্ষিত বলে বার্তা দেন নেত্রী। একই সঙ্গে তাঁর বক্তব্যে বাংলার ৩০ শতাংশ মুসলিম জনসংখ্যার কথাও উঠে আসে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Mamata Banerjee: বিভাজনে বিশ্বাসী নয় বাংলা

এদিন বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, বারবার বিরোধীরা প্রশ্ন তোলেন যে এখানে নাকি পুজো করতে দেওয়া হয় না। এমনকী হিন্দু ধর্মকে সুরক্ষা দেওয়া হয় না বলেও অভিযোগ তোলেন । তাহলে কে সুরক্ষা দেয়! কোন অনুষ্ঠান করতে দেওয়া হয় না প্রশ্ন প্রশাসনিক প্রধানের। সব অনুষ্ঠান হয়। সংখ্যালঘুরাও সব ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেয়। এটাই বাংলা। আর এজন্য আমি গর্বিত বলে মন্তব্য করেন প্রশাসনিক প্রধান।

Take a Poll

একই সঙ্গে এদিন তাঁর বক্তব্যে ঐক্য ধরে রাখারও কথা উঠে আসে। বলেন, বাংলা বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না। ঐক্য থাকলে দেশ এগিয়ে যাবে। অর্থনীতি শক্তিশালী হবে। বিভাজন করলে দেশ দুর্বল হয়ে যাবে বলেও এদিন মন্তব্য করেন মুখচ্যমন্ত্রী। আর তা বলতে গিয়েই তিনি বলেন, গুলি করে মারলেও ঐক্যের পথ থেকে সরব না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+