পাকিস্তানে ভারতীয় বায়ুসেনার 'সার্জিক্যাল স্ট্রাইক' নিয়ে কী প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
ভোর রাতে টানা ২১ মিনিট ধরে পাকিস্তানের মাটিতে সদর্পে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসে ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ এর ১২ টি যুদ্ধবিমান।
ভোর রাতে টানা ২১ মিনিট ধরে পাকিস্তানের মাটিতে সদর্পে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসে ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ এর ১২ টি যুদ্ধবিমান। ঘটনাকে অনেকেই 'সার্জিক্যাল স্ট্রাইক ২.০' এর তকমা দিয়ে ফেলেছেন। ঘটনা ঘিরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে আপ প্রধান কেজরিওয়াল কুর্ণিশ জানিয়েছেন ভারতীয় বায়ুসেনার শৌর্য ও সাহসকে। সেই একই রাস্তায় হেঁটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কুর্ণিশ জানান ভারতীয় বায়ুসেনাকে।

মোদী সরকারের আমলে এই নিয়ে দ্বিতীয়বার সার্জিক্যাল স্ট্রাইকের নিশানায় এল পাকিস্তান। এর আগে, কাশ্মীরের উরিতে সেনা ক্যাম্পে জঙ্গি হামলার জবাবে প্রথম সার্জিক্যাল স্ট্রাইক ঘটায় ভারত। তখনও প্রধানমন্ত্রী পদে ছিলেন নরেন্দ্র মোদী, আর জাতীয় উপদেষ্টা পদে অজিত ডোভাল। সেই ঘটনার প্রায় ২ বছর শেষ হতে না হতেই ফের কাশ্মীরের পুলওয়ামায় হামলা হয় সেনা কনভয়ে। যার জবাবে ২৬ ফেব্রুয়ারির ভোররাতেই পাকিস্তানের বুকে হামলা চালায় ভারত। ঘটনায় বায়ুসেনার সাহসকে কুর্ণিশ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
IAF also means India's Amazing Fighters. Jai Hind
— Mamata Banerjee (@MamataOfficial) February 26, 2019
নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় তিনি আইএএফ বা ইন্ডিয়ান এয়ার ফোর্সকে 'ইন্ডিয়ান অ্যামেজিং ফাইটার্স' এর তকমা দেন। উল্লেখ্য, বিজেপি বিরোধী সমস্ত দলই পুলওয়ামা হামলা নিয়ে আগামীকাল অর্থাৎ বুধবার আলোচনায় বসতে চলেছে।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ











Click it and Unblock the Notifications