রাজ্যস্তরে দলের ক্ষেত্রে কিছু দায়বদ্ধতা থাকে! জয়রাম রমেশকে পাল্টা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে সমস্ত বিরোধীরা এক ছাতার তলার আসার চেষ্টা করছেন। চলছে আলোচনা। আর এই অবস্থায় বায়রন বিশ্বাসের তৃণমূলে যোগ একাধিক প্রশ্ন তুলেছে। এমনকি জোট প্রক্রিয়াতে ধাক্কা বলেও দাবি উঠতে শুরু করেছে।
শুধু তাই নয়, এই ধরনের পদক্ষেপ কখনই বিরোধী জোটকে শক্তিশালী করতে পারে না বলে মন্তব্য করেছেন জয়রাম রমেশ। এই অবস্থায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় এবং আঞ্চলিক পরিস্থিতি সম্পূর্ণ আলাদা বলে স্পষ্ট বার্তা তাঁর। আজ মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বায়রন বিশ্বাসের তৃণমূলে যোগদান এবং জয়রাম রমেশের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে।

আর সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, বায়রনের তৃণমূলে যোগের বিষয়টি জানা ছিল। কাগজ পড়ে জানতে পেরেছি। পাশাপাশি জয়রাম রমেশের টুইট প্রসঙ্গে মমতা বলেন, জাতীয় স্তরে আমরা সকলে একসঙ্গে। কিন্তু রাজ্যস্তরে দলের ক্ষেত্রে কিছু বাধ্য বাধ্যকতা রয়েছে। রয়েছে কিছু দায়বদ্ধতা। আর সেটা বোঝা প্রয়োজন বলে তোপ রাজ্যের প্রশাসনিক প্রধানের। শুধু তাই নয়, মেঘালয়, গোয়াতে শুধু নির্বাচনে তৃণমূল অংশ নিয়েছে বলেও এদিন মনে করিয়ে দেন।
আর তা বলতে গিয়ে মমতা বলেন, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল, গুজরাত, ছত্তিশগড়ে কংগ্রেস লড়াই করে। কিন্তু সেখানে তৃণমূল কোনও সমস্যা তৈরি করে না। বরং কংগ্রেসকে তৃণমূল সমর্থন করে বলে দাবি দলনেত্রীর। তবে এক্ষেত্রে কিছুই বলতে চাই না। তবে কথা বলার সবার স্বাধীনতা রয়েছে। তবে সকলের বলার স্বাধীনতা রয়েছে। আপনারা জাতীয় দল, বিজেপি জাতীয় দল। চার-পাঁচ রাজ্যে না গেলে আমরা জাতীয় দল হব কী করে? প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, শুধু ভোটে আসন জেতা নয়। শতাংশটা বড় ফ্যাক্টার। তবে নির্বাচন কমিশন অন্যায় করেছে বলেও এদিন মন্তব্য করেন তিনি।
#WATCH | "We (Opposition parties) are all together at the national level. At the state level, parties must understand that state parties have their own obligations...": West Bengal CM Mamata Banerjee pic.twitter.com/LJGy8L65zZ
— ANI (@ANI) May 30, 2023
বলে রাখা প্রয়োজন, এদিন জয়রাম রমেশ বলেন, তিন মাস আগে সাগরদিঘিতে কংগ্রেসের ঐতিহাসিক বিজয়ের পরে বায়রন বিশ্বাসকে লোভ দেখিয়ে দলে টেনেছে তৃণমূল কংগ্রেস। এটা সাগরদিঘির মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা বলেও মন্তব্য করেছেন তিনি। আগে এই ধরনের দলবদল গোয়া, মেঘালয় এবং ত্রিপুরায় হয়েছে বলেও স্মরণ করিয়েছেন তিনি। পাশাপাশি এই ধরনের পদক্ষেপ কখনই বিরোধী জোটকে শক্তিশালী করতে পারে না বলে মন্তব্য করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।
আর এরপরেই জবাব মমতার। অন্যদিকে পাটনায় সমস্ত বিরোধী দলের বৈঠকে যাচ্ছেন বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১২ জুন নীতীশ কুমারের ডাকে সমস্ত বিরোধী দল বৈঠকে বসবে। আর তাঁর আগে এই সংঘাত অন্য মাত্রা নিয়েছে।












Click it and Unblock the Notifications