সারদা-নারদা তৈরি তো ১৯৮০ তে! আজ তদন্ত কেন, প্রশ্ন তৃণমূল নেত্রী মমতার
কান্দিতে দলীয় প্রার্থীর সভা থেকে চিটফান্ড তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ২০১১ সাল থেকে কেন সারদার তদন্ত হবে।
কান্দিতে দলীয় প্রার্থীর সভা থেকে চিটফান্ড তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ২০১১ সাল থেকে কেন সারদার তদন্ত হবে। ১৯৮০ সাল থেকে সারদা নারদা তৈরি হয়েছিল বলে দাবি করেন তিনি। ভোটের মুখে সারদা নিয়ে আক্রমণ করতেই পাল্টা আঘাত হানেন মুকুল রায়। বলেন সারদা-রোজভ্যালিতে সব থেকে বড় সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটপ্রচারে সারদা রোজভ্যালি অন্যতম ইস্যু হয়ে উঠেছে। মুকুল রায়কে গদ্দার বলে টার্গেট করতেই তিনি জবাব দিচ্ছেন সারদা রোজভ্যালি দিয়েই। কিন্তু সেই অভিযোগ মানতে রাজি নন তৃণমূল সুপ্রিমো। কেন সারদা নারদায় কোনও সিপিএম এবং কংগ্রেস নেতা গ্রেফতার হয়নি এদিন সেই প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'সারদা নারদা হয়েছিল ১৯৮০ সাল থেকে'
রাজ্যে চিটফান্ডের তদন্ত প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সারদা নারদা হয়েছিল ১৯৮০ সাল থেকে। কেন ২০১১ থেকে সারদার তদন্ত হবে সেই প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা তাঁর সরকারই সারদা কর্তাকে কাশ্মীর থেকে গ্রেফতার করেছিল।

সারদা, রোজভ্যালি নিয়ে মুকুলের আক্রমণ
ডেলোর বৈঠকের সাক্ষী তিনিই। মমতার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথমে কথা হয়েছিল সুদীপ্ত সেনের। পরে গৌতম কুণ্ডুর। সূত্রের খবর অনুযায়ী, ধূপগুড়ির
সভায় এমনটাই জানিয়েছেন মুকুল রায়। দুজনকেই কাগজ ও টিভি চ্যানেল তৈরি করতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারদা, রোজভ্যালি বন্ধ হয়ে
গিয়েছে। বহু মানুষ টাকা পায়নি। তবে এর মধ্যে থেকে সব থেকে বেশি সুবিধা যদি কেউ পেয়ে থাকেন, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ধূপগুড়ির সভা থেকে এমনটাই অভিযোগ করেছেন মুকুল রায়।

জবাব দিয়েছিলেন অধীরও
সোমবার বেলডাঙায় তোলা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব মঙ্গলবার দেন অধীর চৌধুরী। তাঁর মতে, মমতা পেটোয়া পুলিশ দিয়ে তাঁর( অধীর)
বাক্স খোলার চেষ্টা করেছেন। কিন্তু কিছুই পাননি। মন্তব্য করেছেন অধীর।

মোদী ও বিজেপিকে আক্রমণ
কান্দির সভা থেকে প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন মোদীবাবুর অনেক গুণ। যার মধ্যে রয়েছে নোটবন্দী, কৃষক আত্মহত্যা।
দেশের বিভিন্ন রাজ্যে বিরোধী নেতানেত্রীদের ভয় দেখাতে ইডি ও আয়কর দফতরকে লাগানো হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications