ভোটার তালিকা নিয়ে তুঙ্গে উত্তাপ, প্রতিবাদে পথে নামছেন মমতা
ভোটের আগে ফের উত্তপ্ত হতে চলেছে বাংলার রাজনীতি। ভোটার তালিকায় বহু ভোটারের নাম বাদ যাওয়া এবং লক্ষাধিক ভোটারের নাম 'বিবেচনাধীন’ থাকার প্রতিবাদে কলকাতার রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ মার্চ, শুক্রবার দুপুর ২টোয় ধর্মতলার মেট্রো চ্যানেলে তাঁর অবস্থান-বিক্ষোভ শুরু হবে।
শনিবার নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকার পরিসংখ্যান সামনে আসতেই নবান্ন ও তৃণমূল ভবনে তৎপরতা তুঙ্গে ওঠে। এদিন রবিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করেছেন। তাঁর দাবি, এসআইআর-এর নামে রাজ্যের প্রায় ৬৩ লক্ষ বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

এছাড়াও, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম 'আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন পর্যায়ে রয়েছে। সব মিলিয়ে এক কোটিরও বেশি মানুষের ভোটাধিকার এখন অনিশ্চয়তার মুখে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা: "এটি নিছক প্রশাসনিক ভুল নয়, বরং গণতান্ত্রিক কণ্ঠরোধের এক পরিকল্পিত নীল নকশা।"
তৃণমূলের দাবি, এই প্রক্রিয়ায় পরিযায়ী শ্রমিক, সংখ্যালঘু ও প্রান্তিক জনপদ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। দীর্ঘদিন বাংলায় বসবাস সত্ত্বেও বিপুল নাম বাদ যাওয়ায় নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে ঘাসফুল শিবির। রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর এই ধর্না কমিশনের উপর চাপ সৃষ্টির কৌশল। অভিষেক হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে এই 'ভুল’ সংশোধন না হলে আন্দোলন বুথ স্তর পর্যন্ত ছড়াবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের ঘটনায় তদন্ত করবে এনআইএ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই চিঠি নির্বাচন কমিশনের -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications