দুয়ারে সরকার-পাড়ায় সমাধান এবার থেকে বছরে দু’বার! বাজেটে প্রস্তাব মমতার
দুয়ারে সরকার-পাড়ায় সমাধান এবার থেকে বছরে দু’বার! বাজেটে প্রস্তাব মমতার
২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস সরকার নতুন একটি কর্মসূচি নিয়ে আসে। 'দুয়ারে দুয়ারে সরকার' কর্মসূচির মাধ্যমে মানুষের সমস্যার সমধান করাই এই সরকারের উদ্দেশ্য ছিল। সেইমতো ব্লকে ব্লকে সরকারি প্রতিনিধিদের শিবির করা হয়। তারপর শুরু পাড়ায় পাড়ায় সমাধান। এই দুই কর্মসূচিকে এবার নিয়মিত করার প্রস্তাব পেশ করা হল বাজেটে।

প্রতি বছর দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান
আর দু-মাস পরেই ভোট। সেই ভোটের আগে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানের কর্মসূচিতে প্রভূত সাড়া পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সাফল্যের সরণি বেয়েই এবার অন্তর্বর্তী বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, এবার থেকে প্রতি বছর দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচি নেওয়া হবে।

মানুষের দরবারে সরকারকে উপস্থাপিত করে পরিষেবা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভোট অন অ্যাকাউন্টে প্রস্তাব দিয়েছেন, এবার থেকে প্রতি বছর দুবার দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচি নেওয়া হবে। একটা নেওয়া হবে অগাস্ট-সেপ্টেম্বরে। এবং অপরটি নেওয়া হবে ডিসেম্বর-জানুয়ারিতে। এভাবেই মানুষের দরবারে সরকারকে উপস্থাপিত করে পরিষেবা প্রদান ও সমস্যার সমাধান করবে তাঁর সরকার।

মমতা বুঝিয়ে দিলেন ভোটের জন্য কর্মসূচি নয়
একুশের ভোটের আগে 'দুয়ারে সরকার' কর্মসূচিতে সাড়া ফেলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারকে মানুষের দরবারে নিয়ে এসে পরিষেবা প্রদানের এই কর্মসূচি বিশ্বে বিরল। সেই কর্মসূচি সাফল্যের মুখ দেখায় পরবর্তী সময়েও তা চালু রাখার প্রস্তাব দেন। এই প্রস্তাবের মধ্যে দিয়েই তিনি বুঝিয়ে দেন শুধু ভোটের জন্য এই কর্মসূচি তিনি নেননি।

দুটি কর্মসূচিই চালু রাখার প্রস্তাব পেশ মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তাঁর সরকারকে জেলায় জেলায় নিয়ে গিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। তারপর সরকারকে নিয়ে গিয়েছেন ব্লকে ব্লকে। এই দুয়ারে সরকারের মাধ্যমেই তা বাস্তবায়িত করেছেন তিনি। আবার এই কর্মসূচিতে যখন ব্যাপক সাড়া পেয়েছেন, তিনি এনেছেন পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি। এই দুটি কর্মসূচিই চালু রাখার প্রস্তাব পেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications