হাইকোর্টে ছুটছে ইউনূস, বাতিল করতে হবে! আর সেই স্লোগানই মুক্তিযোদ্ধাদের শোনালেন মমতা
Mamata Banerjee: যে 'জয় বাংলা' স্লোগানকে বাদ দিতে মরিয়া নতুন বাংলাদেশ (Bangladesh), বিজয় দিবসে সেই স্লোগানই শোনা গেল মমতা বন্দোপাধ্যায়ের (West Bengal CM) মুখে। ১৯৭১ সালে আজকের দিন অর্থাৎ ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমপর্ন করে। এরপর থেকেই দিনটিকে বিজয় দিবস হিসাবে ভারত এবং বাংলাদেশে পালন করা হয়।
সেই মতো আজ সোমবার সকাল থেকে কলকাতার পাশাপাশি সে দেশেও সাড়ম্বরে পালন করা হয়। তেমনই পূর্বাঞ্চলের সেনা সদর দফতর ফোর্ট উইলিয়মে একটি অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে স্যালুট জানান। একই সঙ্গে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাহসীকতাকেও শ্রদ্ধা জানান প্রশাসনিক প্রধান। দীর্ঘ বক্তব্য শেষে 'জয় বাংলা' স্লোগান দেন তিনি 9(Mamata Banerjee)।

বাংলাদেশ থেকে আসা সেনা এবং মুক্তিযোদ্ধাদের সামনেই এই স্লোগান শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়েও ফের একবার মুখ খোলেন। মমতা বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করছি না। পুরোটাই ভারত সরকার এবং ভারতীয় সেনার ব্যাপার। তবে আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন।
খুবই ছোট ছিলাম। সেই সময় আমার বাবা ইন্দো-চিন যুদ্ধের কথা বলতেন। সেই সময় একই ভাবে ৭১-এর যুদ্ধের কথা বলতেন। এই বিষয়ে কথা বলতে গিতে লতা মঙ্গেশকরের কথাও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, সেই সময় নেহেরুজি প্রধানমন্ত্রী ছিলেন। জওয়ানদের জন্য লতা মঙ্গেশকরকে একটা গানের কথা বলেছিলেন। পরিচিত গান, 'জো শহিদ হুয়ে হ্যায় উনকি জারা ইয়াদ করো কুরবনি', গানটার কথা মনে পড়ে যাচ্ছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
বক্তব্য শেষে একেবারে দৃঢ় কন্ঠে তিনি বলেন (Mamata Banerjee), জয় বাংলা! বলে রাখা প্রয়োজন, বাংলাদেশ হাই কোর্ট ২০২০ সালে 'জয় বাংলা'কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছিল। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি বদলে গিয়েছে। হাসিনা সরকারের পতন ঘটেছে। এই অবস্থায় 'জয় বাংলা'কে জাতীয় স্লোগানকে খারিজ করার আবেদন জানায় ইউনূস সরকার।
দাবি, শেখ হাসিনা এই স্লোগান বাংলাদেশের মানুষের উপর জোর করে চাপিয়ে দিয়েছে। খুব শীঘ্রই জয় বাংলা ইপার বাংলায় নিষিদ্ধ হবে, কিন্তু এবারে দাঁড়িয়ে সেই স্লোগানকেই হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।












Click it and Unblock the Notifications