Cyclone Dana Bengal Alert: মজার খেলা এটা নয়, সাইক্লোন নিয়ে মানুষকে বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Cyclone Dana Bengal Alert: মজার খেলা এটা নয়! সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে সাইক্লোন দানা। এখনও পর্যন্ত যা খবর, সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়।
বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবার ভোররাতে এই ঝড় আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস মৌসম ভবনের। যদিও ল্যান্ডফলের (Cyclone Dana Bengal Alert) সময় নিয়ে ধোঁয়াশা প্রশাসনিক প্রধান (West Bengal CM)। তিনি জানান, নির্দিষ্ট কোনও সময় নেই এর। কেউ বলছেন ভোররাতে তো কেউ বলছেন সকালে। তবে ল্যান্ডফলের সময় নিয়ে আরও বিস্তারিত জানার নির্দেশ দেন।

পরিস্থিতি (Cyclone Dana Bengal Alert) নিয়ে আজ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে সাধারণ মানুষকে প্যানিক না করে সতর্ক থাকার কথা বলেন। তবে কিছু মাধ্যমে ভুয়ো তথ্য ছড়ানো নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
স্পষ্ট জানিয়ে দেন, এটা মজার খেলা নয়। কোনও গুজবে মানুষকে কান না দেওয়ার কথাও বলেন। অন্যদিকে বাংলার ক্ষয়ক্ষতি নিয়েও মন্তব্য করেন। জানান, অনেকেই বলছেন ওডিশায় নাকি ক্ষয়ক্ষতি হবে। তা যে নয় তা উদাহরণ তুলে ব্যাখ্যা করেন প্রশাসনিক প্রধান।
অন্যদিকে এদিন সারারাত নবান্নে থাকবেন বলেও জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, কন্ট্রোল রুম নবান্নে খোলা হয়েছে। সমস্ত দফতরের আধিকারিকরা থাকবেন। আমি আমার রুম থেকেই পরিস্থিতির উপর তিনি নজর রাখবেন বলে জানান তিনি। একই সঙ্গে টোল ফ্রি নম্বরও জারি করা হয়েছে। পাশাপাশি ডিভিসি আবার জলাধার থেকে জল ছাড়তে পারে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
In view of cyclone 'Dana', the West Bengal government has evacuated 1,59,837 people and shifted 83,537 people to relief camps till now. pic.twitter.com/kYxvqZl28S
— ANI (@ANI) October 24, 2024
বলেন, ঝাড়খন্ডে বৃষ্টি হলে ফের জল ছাড়া হবে। কয়েকদিন আগেই বন্যা সামাল দেওয়া হয়েছে। এই অবস্থায় বুধবার ডিভিসি ফের ২৪ হাজার কিউসেক জল ছেড়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আবার জল ছাড়বে। বাংলা যেন ওদের জল হজম করার একটি জায়গা হয়ে গিয়েছে বলে আরও একবার ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। আর এই অবস্থার জন্য ডিভিসিকেই দায়ী করেন। জানান, খনন করা হয় না। পলি সংস্কারের কাজও করে না। আর তা করলে আরও ৪ লাখ কিউসেক জল বেশি রাখতে পারবে বলে দাবি।












Click it and Unblock the Notifications