২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাবনা কতটা, ভবিষ্যদ্বাণী করে জানালেন মমতা
২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাবনা কতটা, ভবিষ্যদ্বাণী করে জানালেন মমতা
২০২৪ সালের লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে হারানোর ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পুরুলিয়া এবং বুধবার বাঁকুড়ায় তাঁর কণ্ঠে ধ্বনিত হয়েছে বিজেপিকে উৎখাতের ডাক। তিনি জানান, বিজেপির ঘৃণা ও হিংসার রাজনীতি সারা দেশে 'নো এন্ট্রি' পাবে। এবার মোদী সরকারের পতন নিশ্চিত।

মোদী সরকারকে ‘ভেজাল’ বলে কটাক্ষ মমতার
কেন্দ্রে বিজেপি-নেতৃত্বাধীন করেন মমতা। তাঁর বিমুদ্রাকরণ নীতি বা নোট বাতিলের সিদ্ধান্ত এবার বুমেরাং হয়ে ফিরে আসবে। দেশে জাল নোটে ছেয়ে গিয়েছে। দেশের অর্থনীতিকে কঠিন অবস্থার মধ্যে ফেলে দিয়েছে এরা। বিরোধীরা যাতে এই সরকারের দুর্বলতা তুলে ধরতে না পারে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে তাদের নীরব করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রের সরকার।

২০২৪-এ বিজেপির ঘৃণা ও হিংসার রাজনীতি নো এন্ট্রি
মমতা বলেন, "আজ এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির ক্ষমতায় ফিরে আসার কোন সম্ভাবনা নেই। নরেন্দ্র মোদী সরকারের আট বছর পূর্তিতে চড়া সুরে সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভারতের জনগণ নিশ্চিত করবে যে, ২০২৪ সালে বিজেপির ঘৃণা ও হিংসার রাজনীতি দেশে প্রবেশ করবে না।

আট বছর পরে প্রমাণিত চূড়ান্ত ব্যর্থ মোদী সরকার
মমতার কথায়, মোদী সরকার জাল প্রতিশ্রুতি দিয়ে তার মেয়াদ শুরু করেছিল। আট বছর পরে প্রমাণিত হয়েছে তারা চূড়ান্ত ব্যর্থ। বিজেপি সরকার সাধারণ মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে, দেশের নাগরিকরা কেন্দ্রের জনবিরোধী সরকারের উপর বিরক্ত। তার জবাব তাঁরা দেবেন ভোটবাক্সেই।

মোদী সরকারের নিন্দায় মমতা বন্দ্যোপাধ্যায়
কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে ভেজাল বলে ব্যাখ্যা করে মমতা বলেন, এই সরকার নোটবন্দির মতো বিপর্যয়কর সিদ্ধান্তের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। তিনি নোটবন্দিকে একটি বড় কেলেঙ্কারি হিসেবে ব্যাখ্যা করেন। বিরোধীদের ধ্বংস করতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করার জন্যও মোদী সরকারের নিন্দা করেন মমতা। তিনি বলেন, সিবিআই এবং ইডির সবার আগে দুর্নীতিবাজ বিজেপি মন্ত্রীদের গ্রেফতার করা উচিত।

বিজেপির মন্ত্রীদেরও গ্রেফতার করতে হবে, দাবি মমতার
মমতা বলেন, মোদি সরকার বিরোধীদের চুপ করতে সিবিআই, ইডি এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করছে। তারা বিরোধী নেতাদের গ্রেফতার করতে ব্যস্ত। আপনি দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছেন। আপনি মহারাষ্ট্রের একজন মন্ত্রীকে গ্রেফতার করেছেন। হেমন্ত সোরেনের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় সংস্থা পাঠাচ্ছেন। আবার আপনি কাউকে কয়লা চোর বলছেন। তাহলে বিজেপির মন্ত্রীদের কী হবে? কেন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তাদেরও কারাগারে রাখা উচিত।

দেশকে শাসন করার অধিকার আপনার নেই: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় এদিনে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে বলেন, "হয় কেন্দ্র আমাদের তহবিল প্রকাশ করুক, নয়তো পদত্যাগ করুক। আপনি যদি রাজ্যগুলিকে অর্থ প্রদান করতে না পারেন তবে এই দেশকে শাসন করার অধিকার আপনার নেই। আমরা এই ধরনের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করব।" তার জন্য তিনি ব্লকে ব্লকে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন।












Click it and Unblock the Notifications