শাহরুখ আর সৌরভ- একই বৃন্তে দুটি কুসুম, দু’জনকে প্রশংসায় ভরিয়ে দিলেন মমতা

মঞ্চ আলো করে বসে আছেন সবাই। তার মধ্যে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠলেন শাহরুখ আর সৌরভ। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দুই ‘ভাই’য়ের ভূয়সী প্রশংসা করে জানিয়ে দিলেন শাহরুখ আর সৌরভ হল একই বৃন্তে দুটি কুসুম।

মঞ্চ আলো করে বসে আছেন সবাই। তার মধ্যে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠলেন শাহরুখ আর সৌরভ। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দুই 'ভাই'য়ের ভূয়সী প্রশংসা করে জানিয়ে দিলেন শহরুখ আর সৌরভ হল একই বৃন্তে দুটি কুসুম। ওরা বাংলাকে আরও দূর নিয়ে যাবে। সৌরভ-শাহরুখকে তাঁর প্রত্যাশার কথা প্রকাশ্য মঞ্চেই জানিয়ে দিলেন মমতা।

শাহরুখ আর সৌরভ- একই বৃন্তে দুটি কুসুম, প্রশংসায় মমতা

মমতা শাহরুখের প্রশংসায় বলেন, শাহরুখ একজন বিশ্বখ্যাত অভিনেতা। ওকে সারা পৃথিবীর মানু পছন্দ করে। কিন্তু কোনও অহঙ্কার নেই। ও বিশ্বাস করে মানবিকতায়, যেটা আমাদের খুব ভালো লাগে। আর সৌরভ প্রশংসায় মমতার উক্তি, সৌরভকে অনেক অভিনন্দন। সৌরভ বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়েছে। ওর প্রতি আমাদের অনেক প্রত্যাশা। বিসিসিআই প্রোসিডেন্ট হওয়ার পর এই প্রথম কোনও অনুষ্ঠানে এল ও। আমি জানি ও ভালো করবে, আরও উন্নতি করবে।

এদিন মমতার বক্তব্যের আগে শাহরুখ ও সৌরভ উভয়েই বাংলার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। শাহরুখ বলেন, আমি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। সে জন্য বড় গর্ব হয়। কারণ এই বাংলা, এই শহর জানে ভালোবাসতে। আর সবার উপরে রয়েছে আমাদের দিদি। তাঁর মতো ভালো আর কে আছে। সৌরভও মমতার প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি আসলে আমাদের সকলের দিদি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+