সাগরে ঘূর্ণিঝড়ের অশনি সংকেত, মুখ্যমন্ত্রী বিপর্যয় মোকাবিলায় পিছিয়ে দিলেন জেলা সফর

সাগরে ঘূর্ণিঝড়ের অশনি সংকেত, মুখ্যমন্ত্রী বিপর্যয় মোকাবিলায় পিছিয়ে দিলেন জেলা সফর

বঙ্গোপসাগরের বুকে নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ফুঁসতে শুরু করেছে সাগর। বাংলার উপকূলে এই 'অশনি' সংকেত পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জেলা সফর পিছিয়ে দিলেন। রাজ্য সরকারের তরফ থেকে বিপর্যয় মোকাবিলায় আগাম সতর্কতা জারি করলেন তিনি। এর মধ্যে তিনি জেলা সফরে যাচ্ছেন না বলেও জানিয়ে দেওয়া হল।

জেলা সফর পিছিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী

জেলা সফর পিছিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী

বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। তার জেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর পিছিয়ে যাচ্ছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট সফর এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরে যাওয়ার কথা ছিল ১০ মে। ১০ ও ১১ মে তাঁর পশ্চিম মেদিনীপুর সফরে যাওয়ার কথা ছিল। তিনি সেই যাত্রা পিছিয়ে দিচ্ছেন।

পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা সফর

পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা সফর

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর পিছিয়ে দেওয়া হচ্ছে। ১০ মে-র বদলে মুখ্যমন্ত্রী জেলা সফরে যাচ্ছেন ১৭ মে। ১৭ ও ১৮ মে তিনি পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা সফর করবেন। তাঁর এই সফর ঘিরে উত্তেজনা রয়েছে। কেননা জঙ্গলমহলে সম্প্রতি মাওবাদী কার্যকলাপ শুরু হয়েছে। পোস্টার পড়ছে হুমকি সহযোগে। তারপর মুখ্যমন্ত্রীর এই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম সফর তাৎপর্যপূর্ণ।

উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টি চলবে

উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টি চলবে

সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে দুই জেলার প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সপ্তাহ পরে যাবেন, প্রশাসনিক বৈঠক করবেন। আবহাওয়ার প্রতিকূলতার কারণে তাঁর এই সফর পিছিয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টি চলবে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে

আলিপুর আবহাওয়া দফতর থেকে কেন্দ্রীয় বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, ১০ থেকে ১২ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সেইসঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে। ঘূর্ণিঝড়ের কারণেই এই বৃষ্টি ও ঝড় চলবে উপকূলবর্তী জেলাগুলিতে।

ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা কম, তবে...

ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা কম, তবে...

এছাড়া তিনি জানিয়েছেন, ঘূর্ণিঝড় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিমে সরতে সরতে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে আসবে। তবে এই ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা কম। ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে এসে উত্তর ও উত্তর-পূর্ব দিকে বেঁকে যাবে। এর ফলে উপকূলে আছড়ে পড়বে না বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী অগ্রাধিকার দিচ্ছেন দুর্যোগ মোকাবিলাকে

মুখ্যমন্ত্রী অগ্রাধিকার দিচ্ছেন দুর্যোগ মোকাবিলাকে

তবে উত্তর-পূর্ব বেঁকে চা বাংলার উপকূলবর্তী অঞ্চলের দিকে আসবে না। সাগরেই থাকবে বলে এখন পর্যন্ত পূর্বাভাসে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। এর প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এই কারণেই মুখ্যমন্ত্রী অগ্রাধিকার দিচ্ছেন এই দুর্যোগ মোকাবিলাকে। দুর্যোগ কাটলেই তিনি যাবেন জেলা সফরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+