বিচারবিভাগে কেন্দ্র সরাসরি হস্তক্ষেপের চেষ্টা করছে, স্বাধীনতার পক্ষে সওয়াল মমতার

বিচারবিভাগে কেন্দ্র সরাসরি হস্তক্ষেপের চেষ্টা করছে, স্বাধীনতার পক্ষে সওয়াল মমতার

বিচারবিভাগীয় স্বাধীনতার পক্ষে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেঘালয় সফরে হাসিমারার উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানবন্দরে বোমা ফাটালেন তিনি। সাংবাদিকদেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিচারবিভাগের স্বাঘীনতা চাই। কেন্দ্র সরাসরি হস্তক্ষেপ করতে চাইছে। বিচারবিভাগকে প্রভাবিত করলে গণতন্ত্র সংকটে পড়বে।

বিচারবিভাগে কেন্দ্র সরাসরি হস্তক্ষেপের চেষ্টা করছে, স্বাধীনতার পক্ষে সওয়াল মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা একটা নতুন পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। এর আগেও একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি বললেন, বিচারপতি নিয়োগের ব্যাপারে কলেজিয়ামের যে নিয়ম রয়েছে তা মানতে চাইছে না কেন্দ্র। তিনি বলেন, এই বিষয়টি অবিলম্বে সুপ্রিম কোর্টের দেখা উচিত

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের কড়া সমালোচনা করেন বিজেপির মুখপা্ত্র শমীক ভট্টাচার্য। পাল্টা তিনি বলেন, বিচারবিভাগকে পরাধীন করছেন তো স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। বিচাপতির বাড়ির সামনে যেভাবে পোস্টার দেওয়া হয়েছে, নজিরবিহীনভাবে যেভাবে হাইকোর্টে অচলাবস্থা তৈরি করেছে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বিচারবিভাগে স্বাধীনতার কথা মানা না। তিনি বলেন, আসলে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভাবতে শুরু করেছে। গণতন্ত্রের মূলস্তম্ভ বিচার বিভাগকে তাই ভাঙতে চাইছে তৃণমূল।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয় সফরে উড়ে যান। উত্তর-পূর্বের এই রাজ্যে তৃণমূল ঘাঁটি শক্ত করতে চাইছে। নির্বাচন ঘোষণার আগেই তাই তৃণমূল প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এর আগে তিনি একবার মেঘালয় সফর করে এসেছেন। আবার তিনি মেঘালয় সফরে গেলেন। মনে করা হচ্ছে দু-একদিনের মধ্যে মেঘালয়ের নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে।

বুধবার মেঘালয়ের গারো পাহাড়ে রাজনৈতিক সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশ্বাভাজনের জন্য তৃণমূল আগেভাবেই প্রার্থী তালিকা প্রকাশ করে চমক দিয়েছে। ২০২৩-এর মেঘালয় বিধানসভা নির্বাচনের জন্য ৫২ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল।

২০১৮-র প্রথমেই নির্বাচন হয়েছিল মেঘালয় বিধানসভার। ত্রিপুরা বিধানসভা নির্বাচনও হয় ২০১৮-র শুরুতে। পাঁচ বছরের মেয়াদ শেষ হতে চলেছে ২০২৩-এর শুরুতেই। তৃণমূল এবার মেঘালয়ে রাতারাতি প্রধান বিরোধী দল বনে গিয়েছে। কংগ্রেসকে ভেঙে তাঁরা মেঘালয় বিধানসভার প্রধান বিরোধী দল এখন।

মেঘালয়ে এখন ক্ষমতায় ন্যাশনাল পিপলস পার্টি ও বিজেপি জোট। এনপিপির কনরাড সাংমা হলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। এতদিন উত্তর-পূ্র্বের এই রাজ্যে ভোটে এনপিপি বনাম কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা ছিল। এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে মেঘালয়ে। আবার তা চতুর্মুখীও হতে পারে তৃণমূল ও বিজেপির সৌজন্যে ।

প্রথম তালিকায় তৃণমূল ৫২ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে। মেঘালয়ে মোট ৬০টি আসন। অর্থাৎ এখনও ৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা হতে বাকি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয় সফর থেকে ফেরার পরই তা ঘোষণা করা হয়েছিল। আবারও মেঘালয় সফরে গিয়েছেন মমতা-অভিষেক। এবার দেখরা কী অবস্থান নেয় তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+