মতুয়া ভোট ফ্যাক্টর বাংলার ৫০টি আসনে! ২০২১-এ বিজেপিকে মাত দিতে নয়া তাস মমতার

মতুয়া ভোট ফ্যাক্টর ৫০ আসনে! ২০২১-এ বিজেপিকে মাত দিতে নয়া তাস মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় পরিবর্তন আনার আগে থেকেই মতুয়া ভোটব্যাঙ্ক তাঁর সঙ্গে ছিল। কিন্তু ২০১৯-এ সেই মতুয়া ভোট ঘুরে যায় বিজেপির দিকে। এবং মতুয়া অধ্যুষিত দুই সংসদীয় ক্ষেত্রেই বিজেপি জয়লাভ করে। খোদ মতুয়া মহাসঙ্ঘের মমতাবালার প্রভাব ম্লান করে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর জয়ী হন। এবার সেই মতুয়া ভোট ফেরানোর উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা।

বিজেপিকে ঘায়েল করতে মমতার মাস্টারস্ট্রোক

বিজেপিকে ঘায়েল করতে মমতার মাস্টারস্ট্রোক

অমিত শাহ আসার আগেই মমতার মাস্টারস্ট্রোক দিয়ে দিলেন। বিজেপির প্রাক্তন সর্বাভারতীয় সভাপতি মতুয়া বাড়িতে মধাহ্নভোজ করতে যাবেন, তার আগে নবান্নে পাট্টা বিলি করে মতুয়াদের জন্য একগুচ্ছে উপহার তুলে দিলেন। যে অস্ত্র প্রয়োগ করে ২০১৯-এ বিজেপি মতুয়া ভোট হাসিল করেছিল, এবার সেই অস্ত্রেই বিজেপিকে ঘায়েল করার ক্ষেত্র তৈরি করে রাখলেন।

৫০টি বিধানসভা আসনে মতুয়া ভোট ফ্যাক্টর

৫০টি বিধানসভা আসনে মতুয়া ভোট ফ্যাক্টর

উত্তর ২৪ পরগনার বনগাঁয় মতুয়া মহাসঙ্ঘের মূল ক্ষেত্র। কিন্তু এছাড়া নদিয়ার রানাঘাট, হুগলি, হাওড়াতেও মতুয়া ভোট রয়েছে। সারা রাজ্য প্রায় ৫০টি বিধানসভা আসনে মতুয়া ভোট ফ্যাক্টর। বনগাঁ লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের ৬টিতে ৪০ শতাংশের বেশি মতুয়া ভোট রয়েছে। রানাঘাটেও মতুয়া ভোটের প্রভাব বড় ফ্যাক্টর।

মতুয়া উন্নয়ন পর্যদের জন্য বরাদ্দ ১০ কোটি

মতুয়া উন্নয়ন পর্যদের জন্য বরাদ্দ ১০ কোটি

এই পরিস্থতিতে ২০১৯-এ বিজেপি মতুয়া ভোটের দখল নিয়েও ২০২১-এ তা নিজের দখলে আনতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই তিনি মতুয়াদের নিয়ে পর্ষদ গঠন করলেন তিনি। মতুয়া উন্নয়ন পর্যদের জন্য বরাদ্দ করলেন ১০ কোটি টাকা। এবং মমতা এরপর দাবি করেন মতুয়াদের জন্য তিনি কী করেছেন। আর এখন নতুন এসে কেউ কেউ কী প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।

একুশের আগে একের পর এক উপহার ঘোষণা

একুশের আগে একের পর এক উপহার ঘোষণা

মমতার সাফ কথা, মতুয়া হোক বা অন্য কোনও পিছিয়ে পড়া সম্প্রদায়- সবার জন্যই করবেন শুধু তিনি। অন্যরা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাবেন। কিন্তু কোনও কাজই করবেন না। এই বলে তিনি মতুয়া ছাড়াও ডোকরা, ছৌ শিল্পী ছাড়াও বাগদি, দুলে, বাউড়িদের একের পর এক উপহার ঘোষণা করেন। এদিন ফের কল্পতরু হয়ে ওঠেন মমতা। কর্মসস্থানের জন্য ২ লক্ষ মানুষকে ঋণ প্রদানের ঘোষণাও করেন তিনি।

উদ্বাস্তুদের হাতে জমির পাট্টা, একুশের লক্ষ্যে স্থির

উদ্বাস্তুদের হাতে জমির পাট্টা, একুশের লক্ষ্যে স্থির

তিনি নদিয়ার মতুয়া গোষ্ঠীর জন্য ২টি অ্যাম্বুল্যান্স প্রদান করেন। তপশিলি উন্নয়ন পর্ষদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করেন। তপশিলি, বাগদি, বাউড়ি, দুলে-সহ বিভিন্ন সম্প্রদায়ের উদ্বাস্তুদের হাতে তিনি জমির পাট্টা তুলে দেন। মোট ১ লক্ষ ২৫ হাজার উদ্বাস্তুকে পাট্টা দেবেন। তার মধ্যে এদিন ২৫ হাজার পাট্টা বিলি হয়। কাস্ট সার্টিফিকেট নিয়েও হেনস্থার কমাতে পরিবারের একজনের সার্টিফিকেট থাকলে ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে সার্টিফিকেট দেওয়ার আশ্বাস দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+