র্যাকেট হাতে ব্যাডমিন্টন কোর্ট মাতালেন মমতা! বীরভূমের গ্রামের সেই দৃশ্য ভাইরাল
নিজেকে ফিট রাখতে তিনি সদা তৎপর। তার প্রমাণ মিলল আবার। শুধু হাঁটা বা মেপে খাওয়াই নয়, শরীরচর্চাকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দেন সমানভাবে।
নিজেকে ফিট রাখতে তিনি সদা তৎপর। তার প্রমাণ মিলল আবার। শুধু হাঁটা বা মেপে খাওয়াই নয়, শরীরচর্চাকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দেন সমানভাবে। তা না হলে গ্রামের মাটিতে র্যাকেট হাতে নেমে পড়তে পারেন ব্যাডমিন্ট খেলতে! শুধু খেললেনই না, টুইটও করলেন ব্যাডমিন্টন খেলার ভিডিও দিয়ে।

২০ কিলোমিটার হাঁটেন প্রতিদিন
এর আগে নিজেকে ফিট রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটার তত্ত্ব সবার জানা। তিনি দিনে প্রায় ২০ কিলোমিটার করে হাঁটেন। হাঁটা-টা মুখ্যমন্ত্রীর অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। দার্জিলিং হোক বা দিঘা কিংবা নেদারল্যান্ডসের দ্য হেগ বা লন্ডন- হাঁটার সুযোগ পেলে তিনি মাইলের পর মাইল হেঁটে চলেন রূদ্ধশ্বাস গতিতে।
বীরভূমে ব্যাডমিন্টন খেললেন মমতা
এবার তিনি বীরভূমে সরকারি কাজের ফাঁকে ব্যাডমিন্টন খেলতে নেমে পড়লেন। নিখুঁত আন্দাজে তিনি একটার পর একটা কক পাঠিয়ে দিলেন অপর প্রান্তে। তিনি যে র্যাকেট হাতেও পারদর্শী তা বুঝিয়ে দিলেন পরতে পরতে। তাঁর প্রতিটি শটে অভ্যাসের ছাপ স্পষ্ট। সেই ভিডিও-ই তিনি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন।
|
র্যাকেট হাতে মুখ্যমন্ত্রী, ভাইরাল
মুখ্যমন্ত্রীর ব্যাডমিন্টন খেলার ভিডিও মুহূর্তে ভাইরালও হয়ে যায়। লাইকের বন্যা বইতে শুরু করে। অনেকেই রি-টুইটও করেন। একটার পর একটা মন্তব্য আসতে থাকে। মুখ্যমন্ত্রীকে নতুন রূপে পেয়ে রাজ্যবাসীও অভিভূত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন- ‘উই লাভ স্পোর্টস। এ টোকেন গেম ইন এ ভিলেজ।'
মাটিতে থাকতেই ভালোবাসেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় র্যাকেট হাতে এক ঝলক ব্যাডমিন্টন কোর্টে নেমে শুধু নিজের শরীরচর্চার প্রমাণই দিলেন না, তাঁর ক্রীড়া-প্রেমের নির্দশন স্থাপন করলেন না, মুখ্যমন্ত্রী হয়েও তিনি যে মাটিতে থাকতেই ভালোবাসেন সেই দৃষ্টান্তও স্থাপন করলেন। তাঁর এই শাটলারের ভূমিকায় রাজ্যবাসীকে বার্তা দিলেন, বয়স কোনও সমস্যা নয়, ফিট থাকতে শরীরচর্চাই আসল।

ফিট রাখতে শরীরচর্চাই সর্বোত্তম
এর আগে একটি নিউজ চ্যানেলের সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেছিলেন, জীবনে এমন সব হামলার শিকার হয়েছেনে তিনি যে, শরীরে বহু আঘাত রয়েছে। ভেঙেছে হাড়। চিড় ধরেছে কব্জিতে। এর মধ্যে কিছু সারানো সম্ভব হয়েছে। আবার কিছু আঘাত সারেনি। মাথার খুলিতেও রয়েছে আঘাত। এত ধরনের আঘাতে জর্জরিত শরীরকে ফিট রাখতে গেলে নিয়মিত শরীরচর্চাই সর্বোত্তম উপায়।

সবচেয়ে বড় শারীরিক কসরত হাঁটা
তিনি, শরীরের ওজনকে ব্যালান্সড রাখতে, নিজেকে কর্মক্ষম রাখতে শরীরচর্চায় জোর দেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে তাঁর সবচেয়ে বড় শারীরিক কসরত হাঁটা। হাঁটার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেডমিলেও দৌঁড়ন। রোজ রুটিন করে ট্রেডমিলটা তিনি করেন। খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ তো রেখেছেনই, সেই সঙ্গে শরীরচর্চাতেও যথেষ্ট মনোযোগী তিনি।

খাদ্য তালিকায় ভাত নেই ২২ বছর
২২ বছর ধরে ভাত খান না মুখ্যমমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী রুটিকেও তিনি ব্রাত্য করে রেখেছেন। তিনি সেভাবে কোনও ভারী খাবার খান না। এই সময়টা মুড়ি আর চকোলেটটা তিনি বেশি করে খান। দু'ঘণ্টা অন্তর চা ও বিস্কুট খাওয়াটা তাঁর অভ্যাস। যেখানেই থাকুন না কেন এই রুটিনটা পালনের চেষ্টা করে যান তিনি। এটাই তাঁকে কর্মক্ষম রেখেছে অনেকের থেকে বেশি।












Click it and Unblock the Notifications