Mamata Banerjee: বিনিয়োগ টানতে বিদেশ সফরে বেরোচ্ছেন মমতা, পাড়ি দেবেন কোন কোন দেশে
বাংলার শিল্পের জন্য বিদেশ সফলে যেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিনিয়োগ টানতে তাঁর পরিকল্পনা দুবাই ও স্পেনে যাত্রা করা। শিল্পপতিদের সঙ্গে বৈঠক করে বাংলাকে শিল্পমুখী করে তোলা। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশ সফরের অনুমোদন চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছে নবান্ন।
বিশ্বব্যাঙ্ক সহত শর্তে ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেছে। তারপর বাংলায় রয়েছে শিল্পস্থাপনের উপযুক্ত পরিবেশ। এক জানালা সিস্টেমে শিল্পপতিরা বাংলাকে তাঁদের গন্তব্য করতেই পারেন। সেই দাবি নিয়েই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেতে চাইছেন বিদেশ সফরে।

এখ কেন্দ্রীয় সরকারের উপরই নির্ভর করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুবাই ও স্পেন সফর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আবেদনে জানিয়েছেন, দুর্গাপুজোর মধ্যেই তিনি যেতে চান দুবাই ও স্পেন। তার জন্য তিনি অনুমতি চেয়েছেন। কেন্দ্রীয় সরকারের বিদেশমন্ত্রক এই সফরের অনুমতি দেয় কি না সেটাই দেখার।
এর আগে রোম ও বার্লিন থেকে আমন্ত্রণ এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু কেন্দ্রের আপত্তিতে তিনি যেতে পারেননি রোম বা বার্লিন। এবারও কি তেমন কোনও পরিস্থিতি তৈরি হবে? নাকি কেন্দ্রের বিদেশমন্ত্রক ছাড়পত্র দেবে মমতা বন্যোকোপাধ্যায়ের বিদেশ সফরের। তার দিকেউ এখন থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
সব কিছু ঠিকঠাক চললে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে যেতে পারেন সেপ্টেম্বর মাসে। রাজ্যের শিল্পের জন্য লগ্নি টানতেই তাঁর এই বিদেশ সফল বলে জানাগিয়েছে। দুবাইয়ে অনাবাসী ভারতীয় শিল্পপতিদের সঙ্গে দেখা করে তিনি বাংলায় শিল্পস্থাপনের আবেদন জানাবেন।
বাংলার শিল্প পরিবেশ ও সুযোগ-সুবিধার কথা তুলে ধরে তিনি শিল্পোদ্যোগীদের আনতে চান। রাজ্য সরকার জমি ও অন্যান্য সুবিধা তাঁদের সামনে তুলে ধরবে। রাজ্য সরকার সমস্তরকম সুবিধা দিতে প্রস্তুত, সেই কথাই মমতা বন্যো পাধ্যায় বলবেন শিল্পপতিদের।
মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরের পরিকল্পনা সাজিয়েছেন অনেক ভেবেই। দুবাইয়ে তিনদিন থেকে তিনি স্পেনে যাবেন। স্পেনে ৬ দিনের কর্মসূচি রয়েছে তাঁর। স্পেনের বণিক সভা ও শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ২০২৩ সালের দুর্গাপুজোর পর নভেম্বর মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য় সম্মেলন রয়েছে। তাই আগাম বিদেশ সফল সেরে নিতে চাইছেন তিনি।












Click it and Unblock the Notifications