রাজ্যপালের ‘অতিসক্রিয়তা’, স্ট্যালিনকে ফোন করে জোটবদ্ধ হওয়ার বার্তা মমতার

বাংলায় রাজ্যপালের সঙ্গে রাজ্য প্রশাসনের সংঘাত লেগেই রয়েছে। এমনকী সেই সংঘাত এমন পর্যায়ে চলে গিয়েছে যে, রাজ্যপালের অপসারণের দাবিতে সংসদে সরব হয়েছে তৃণমূল।

বাংলায় রাজ্যপালের সঙ্গে রাজ্য প্রশাসনের সংঘাত লেগেই রয়েছে। এমনকী সেই সংঘাত এমন পর্যায়ে চলে গিয়েছে যে, রাজ্যপালের অপসারণের দাবিতে সংসদে সরব হয়েছে তৃণমূল। এবার বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অ-বিজেপিশাসিত রাজ্যের রাজ্যপালের অতিসক্রিয়তা নিয়ে সরব হলেন। সেই মর্মে তিনি কথা বললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যলিনের সঙ্গে।

রাজ্যপালের ‘অতিসক্রিয়তা’, স্ট্যালিনকে ফোনে জোটবার্তা মমতার

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফোন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে। তিনি রাজ্যপালের অতিসক্রিয়তা নিয়ে কথা বলেন। স্ট্যালিনকে বলেন, অবিজেপি জোট আরও পোক্ত করার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় তা মনে করানোর পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন টুইট করে সেই কথা সমর্থন করেন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন একটি টুইটে লেখেন, পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভার অধিবেশন সমাপ্তির কথা যেভাবে ঘোষণা করেছেন রাজ্যপাল, তা তাঁর মতো সাংবিধানিক প্রধানের কাছে অনাকাঙ্খিত। এবং তাঁর কাছ থেকে এমন নীতিবিরুদ্ধও আচরণ আশা করা যায় না বলেও তিনি টুইটে লেখেন।

এর পাল্টা টুইট করে রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি টুইটে লেখেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এই কঠোর পর্যবেক্ষণ সত্য-সংযুক্ত আদেশের সঙ্গে সমাঞ্জস্যপূর্ণ নয়। অধিবেশন সমাপ্ত করা হয়েছে রাজ্য মন্ত্রিসভার সঙ্গে আলোচনার পরই। এই টুইটে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ট্যাগ করেন রাজ্যপাল।

উল্লেখ্য, শনিবার বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড় একটি টুইট করে জানান, রাজ্য বিধানসভার অধিবেশন স্থগিত করে দেওয়ার কথা ঘোষণা করেন। ১২ ফেব্রুয়ারি তেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে তিনি টুইটে উল্লেখ করেন। এমনকী তিনি ১৭৪-এর ২ ধারার কথাও উল্লেখ করেন রাজ্যপাল।

সেই বিতর্কেই রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যায়। ভিনরাজ্যের মুখ্যমন্ত্রীরাও সমালোচনা করেন বাংলার রাজ্যপালের এহেন ভূমিকার। অ-বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাই বিশেষ করে সরব হন। যেমন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী টুইট করে সমালোচনা করেন রাজ্যপালের। তাঁর টুইট নিয়ে পাল্টা দেন রাজ্যপাল।

এদিন রাজ্যপাল জগদীপ ধনখড়ের করা পাল্টা টুইটের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে। অ-বিজেপিশাসিত রাজ্যগুলিকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যপাল নিয়োগ করে অ-বিজেপিশাসিত রাজ্যগুলিকে বিব্রত করার চেষ্টা চালাচ্ছে। রাজ্যপালেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাংবিধানিক সংকট তৈরি করতে। এর ফলে রাজ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+