বল্লভভাই প্যাটেলকে টুইটারে শ্রদ্ধা জানালেন মমতা
বৃহস্পতিবার সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁকে টুইটারের মাধ্যমে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলের কাছে তিনি আর্জি করেন যে, দৃঢ় ও ঐক্যের ভারত গড়ে তুলতে হলে সকলকে এক হয়ে কাজ করতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে ঐক্যের মাঝে বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার আহ্বান করেন। মুখ্যমন্ত্রী তাঁর টুইটে বলেন, 'জন্মবার্ষিকীতে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানাই। দৃঢ় ও ঐক্যের ভারত গড়ে তুলতে হলে সকলকে একসঙ্গে মিলে কাজ করতে হবে। ঐক্যের মাঝে বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার উদ্দীপনা নিয়ে আসতে হবে।’
সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকীতে অন্তরের শ্রদ্ধা। শক্তিশালী ও সংঘবদ্ধ ভারত গড়তে আমাদের সকলকে একসঙ্গে কাজ করে যেতে হবে। বৈচিত্রের মধ্যে ঐক্য - এই মন্ত্রই আমাদের পাথেয় হওয়া উচিত
— Mamata Banerjee (@MamataOfficial) October 31, 2019
২০১৪ সাল থেকে প্রত্যেক বছর বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষ্যে ৩১ অক্টোবর 'জাতীয় একতা দিবস’ পালন করা হয়। ১৮৭৫ সালের এইদিনেই গুজরাতের নাদিয়াদে জন্মেছিলেন দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের ৫৬০টি রাজ্যকে এক করে রাখার জন্য আজও বল্লভভাই প্যাটেলকে স্মরণ করা হয়।












Click it and Unblock the Notifications