আদিবাসীদের গণবিবাহ এবার রূপশ্রী প্রকল্পে, ধর্মান্তকরণের অভিযোগের পর পদক্ষেপ মমতার
মাস খানেক আগে আদিবাসীদের বিয়ে দিয়ে ধর্মান্তকরনের অভিযোগ উঠেছিল বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে।
মাস খানেক আগে আদিবাসীদের বিয়ে দিয়ে ধর্মান্তকরনের অভিযোগ উঠেছিল বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে। এবার রূপশ্রী প্রকল্পের আওতায় গণবিবাহের আয়োজন করে তৃণমূল শিবির পাল্টা আদিবাসীদের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আদিবাসীদের সব প্রয়োজনে তাঁর সরকার পাশে থাকবে।

ভুবনেশ্বর থেকে ফিরেই মালদহে যাবেন মুখ্যমন্ত্রী। ৫ মার্চ মালদহে আদিবাসী সম্প্রদায়ের গণবিবাহের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বার্তা দেবেন আদিবাসীদের। রূপশ্রী প্রকল্পে বিয়েতে আর্থিক সাহায্য দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।
রূপশ্রী প্রকল্পে বিয়েতে আর্থিক সাহায্য দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। যেসব পরিবারে আর্থিক সঙ্গতি কম, তাদের মেয়ের বয়স ১৮ পার হওয়ার পরে এককালীন ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এবার তা আদিবাসীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই মমতা উদ্যোগ নিয়েছেন।
আগামী ৫ মার্চ রূপশ্রী প্রকল্পের আওতায় ২০০ কন্যার গণবিবাহের আয়োজন করা হয়। এর আগে ২ ফেব্রুয়ারি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজিত বিয়েতে আদিবাসী যুবক-যুবতীদের গণবিবাহের ব্যবস্থা করেছিল। অভিযোগ, তাদের গণবিবাহ দেওয়া হচ্ছিল হিন্দুমতে। তাতেই অভিযোগ ওঠে ধর্মান্তরকরণ করে বিয়ের।












Click it and Unblock the Notifications