তৃণমূলের প্রাক্তন মন্ত্রীসহ তিন নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা! মমতার নির্দেশে শুদ্ধিকরণ জল্পনা

মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানান, দুর্নীতি করলে কাউকেই ছেড়ে কথা বলা হবে না। ত্রাণ নিয়ে কোনও দুর্নীতি মানা হবে না। নেতাদের বিরুদ্ধে প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

রাজ্যের এক প্রাক্তনমন্ত্রীসহ তিন হেভিওয়েট নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস। রাজ্যের শীর্ষ নেতৃত্বের অনুমোদন মিলতেই তিন নেতাকে শোকজের চিঠি দেওয়া হল। জেলা সভাপতি শুভাশিস বটব্যাল তিন নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পরই বিজেপি জানিয়েছে, এসব 'আইওয়াশ' ছাড়া কিছু না।

মমতার নির্দেশের পরই কড়া পদক্ষেপ

মমতার নির্দেশের পরই কড়া পদক্ষেপ

মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানান, দুর্নীতি করলে কাউকেই ছেড়ে কথা বলা হবে না। ত্রাণ নিয়ে কোনও দুর্নীতি মানা হবে না। নেতাদের বিরুদ্ধে প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তিনি এই মর্মে রাজ্য নেতৃত্বকে দুর্নীতিগ্রস্ত নেতাদের একটি তালিকা করে জেলায় পাঠানোর নির্দেশ দেন

তৃণমূলের যে সব হেভিয়েটদের শোকজ

তৃণমূলের যে সব হেভিয়েটদের শোকজ

সেই তালিকা পেয়েই বাঁকুড়া জেলার সভাপতি শুভাশিস বটব্যাল বিষ্ণুপুরের প্রাক্তন পুরপ্রধান তথা বর্তমানে প্রশাসক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পাত্রসায়র পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতীম সিংহ, তালডাংরা ব্লক যুব তৃণমূলের সভাপতি তাপস সুরকে শোকজের চিঠি ধরান। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের উত্তর দিতে বলা হয়।

তৃণমূল নেতাদের বিরুদ্ধে কী অভিযোগ

তৃণমূল নেতাদের বিরুদ্ধে কী অভিযোগ

উল্লেখ্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, তাঁর ছেলের এনজিও মারফত ত্রাণ বিলি করা হয়েছে। পার্থপ্রতীম সিংহের বিরুদ্ধে অভিযোগ রেশন দুর্নীতির। আর তাপস সুরের বিরুদ্ধে অভিযোগ চাল বিলি না করার। এখন দেখার তাঁরা শোকজের চিঠি পেয়ে কী উত্তর দেন।

শোকজের পাশাপাশি চলছে তদন্তও

শোকজের পাশাপাশি চলছে তদন্তও

জেলা সভাপতি জানিয়েছেন, শোকজ করা মানেই তাঁরা কেউ দোষী নন। শোকজের চিঠি যেমন পাঠানো হয়েছে, তেমনই দলের তরফেও তদন্ত করা হচ্ছে। তদন্তের আগে কাউকে দোষীসাব্যস্ত করা যায় না। আবার নির্দোষীও বলা যায় না। তাঁরা কী উত্তর দেন, তাও সমান গুরুত্ব পাবে তদন্তে।

শোকজের পরই পাল্টা নিশানা

শোকজের পরই পাল্টা নিশানা

প্রাক্তনমন্ত্রী তথা বিষ্ণুপুর পুরসভার প্রশাসক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শোকজের চিঠির উত্তর চিঠিতেই দেবেন বলে জানান। তবে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর লড়াইকে সামনে রেখে সমস্ত বিষ্ণুপুরবাসীকে সাহায্য করেছি। এই প্রসঙ্গে তিনি দলের সভাপতিকে একহাত নিয়ে বলেন, তিনি কী করেছেন জানান।

শোকজের চিঠিকে গিমিক বলছে বিজেপি

শোকজের চিঠিকে গিমিক বলছে বিজেপি

আর বিজেপি এই শোকজের চিঠিকে গিমিক বলে উড়িয়ে দিয়েছে। স্রেফ নাটক ছাড়া কিছু নয় ওইসব। তৃণমূল নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য ওসব নাটক করছে। মানুষকে ওসব করে আর বোকা বানানো যাবে না। মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে তৃণমূলের স্বরূপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+