মমতার সামাজিক প্রকল্পে লাভের গুড় কে খেল, তথ্যভাণ্ডার তৈরির নির্দেশ সাতদিনেই
সামাজিক প্রকল্পে উপভোক্তাদের নিয়ে তথ্যভাণ্ডার তৈরিই উদ্দেশ্য রাজ্যের। এর ফলে একদিকে যেমন কাজের সুবিধা হবে, অন্যদিকে ভুয়ো উপভোক্তা খোঁজাও যাবে।
রাজ্যের মা-মাটি-মানুষের সরকারের সমাজিক প্রকল্পের সুবিধা কারা পেয়েছে জানতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্ম সচিব এই মর্মে বিজ্ঞপ্তি পাঠিয়ে সমস্ত দফতরের কাছে জানতে চেয়েছে এই সংক্রান্ত তথ্য। সামাজিক প্রকল্পে উপভোক্তাদের নিয়ে তথ্যভাণ্ডার তৈরিই উদ্দেশ্য রাজ্যের। এর ফলে একদিকে যেমন কাজের সুবিধা হবে, অন্যদিকে ভুয়ো উপভোক্তা খোঁজাও যাবে।

মুখ্যমন্ত্রীর তরফে হঠাৎ এই উদ্যোগ নেওয়ার উদ্দেশ্য হল- রাজ্যজুড়ে একাধিক সামাজিক উন্নয়ন প্রকল্প চলছে। কিন্তু তার সুফল কি পাচ্ছেন সঠিক মানুষজন। তা জেনে নিতে চান মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী থেকে উৎকর্ষ বাংলা, সবুজ সাথী থেকে খাদ্যসাথী কিংবা বাংলার বাড়ি থেকে কৃষকবন্ধু প্রকল্প- কারা এর সুবিধা পেয়েছেন, কারা পাননি, কোথায় বাধা, সব তথ্য হাতের মুঠোয় রাখতে চান মমতা।
এই বিজ্ঞপ্তিতে মুখ্যমন্ত্রীর দফতর জানতে চেয়েছে উপভোক্তাদের ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর, ঠিকানা, বয়স, ফোন নম্বর-সহ একাধিক তথ্য। সাত দিনের মধ্যে যাবতীয় তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর মুখ্যমন্ত্রী জানতে চাইছেন, যে সামাজিক প্রকল্প তিনি রাজ্যবাসীর জন্য তুলে ধরেছিলেন, তা কি সঠিক মানুষের হাতে যায়নি, তাহলে কেন এমন বিপর্যয় ঘটল। বিভিন্ন প্রকল্পে লাভের গুড় কারা খেল জানতে চান মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications