দিল্লি যাওয়ার আগে 'মাস্টারস্ট্রোক' মমতার! পেগাসাস-কাণ্ডে দুই বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ
পেগাসাস ইস্যুতে উত্তাল দেশের রাজনীতি। আর এই ঘটনাতে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমনকি তাঁর ফোনেও নজরদারি চলছে বলে আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছিলেন তিনি।
পেগাসাস ইস্যুতে উত্তাল দেশের রাজনীতি। আর এই ঘটনাতে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমনকি তাঁর ফোনেও নজরদারি চলছে বলে আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছিলেন তিনি। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্তের পক্ষে সুর চড়িয়েছিলেন মমতা।এই অবস্থায় আজ সোমবার দিল্লি উড়ে যাচ্ছেন তিনি। আর দিল্লি উড়ে যাওয়ার আগে কার্যত মাস্টারস্ট্রোক রাজ্যের প্রশাসনিক প্রধানের। তাঁর দাবি, রাজ্যের এই সিদ্ধান্ত পথ দেখাবে অন্যান্য রাজ্যকে।

মন্ত্রিসভার বৈঠক ডাকেন
আজ সোমবার বিকেলে দিলি উড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর দিল্লি উড়ে যাওয়ার আগে হঠাত করেই মন্ত্রিসভা বৈঠক ডাকেন তিনি। হঠাত করে কেন মন্ত্রিসভার বৈঠক ডাকলেন রাজ্যের প্রশাসনিক প্রধান? তা নিয়ে শুরু হয় জোর জল্পনা। বৈঠকের বিষয় নিয়ে একাধিক কারণ সামনে আসে। তবে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক ডাকার কারণ স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আজ বৈঠক পেগাসাস নিয়ে আলোচনা হয় রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে।

দুই বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন
মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, প্রাক্তন দুই বিচারপতির নেতৃত্বে এই তদন্ত কমিশন গঠন করা হয়েছ। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লকুর এবং হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দিল্লি যাওয়ার আগে বড়সড় এই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, দেশের মধ্যে প্রথম রাজ্যে যেখানে প্রথম আড়ি পাতা কাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠন করা হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, কীভাবে হ্যাকিং করা হয়েছে, কারা করেছে, কারা এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত-- তা খতিয়ে দেখবে কমিশন। বেআইনিভাবে কী করে এটা করা সম্ভব, তাও খতিয়ে দেখবে এই কমিশন! দাবি তাঁর।

সবাইকে নজরবন্দি করে রাখা হয়েছে
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, সংবাদমাধ্যম থেকে শুরু করে, রাজনীতিবিদদের থেকে শুরু করে সবাইকে নজরবন্দি করে রাখা হয়েছে। আমরা ভেবেছিলাম পার্লামেন্ট চলাকালীন নিশ্চয় কেন্দ্রীয় সরকার এর তদন্ত করবে। সুপ্রিম কোর্টের তত্ত্বাধানে কিংবা সুপ্রিম কোর্টের কোনও বিচারপতিকে দিয়ে এর তদন্ত করানো হবে বলে ভেবেছিলাম। যার প্রতি মানুষের আস্থা রয়েছে। মানুষ বিচার পাবে বলে আশা করেছিলাম। কিন্তু কিছুই করা হল না। আর সেই কারণে দিল্লি উড়ে যাওয়ার আগে এই তদন্ত কমিশন গঠন করে দিলেন মমতা বন্দ্যপাধায়। তাঁর দাবি, তাঁর এই সিদ্ধান্ত গোটা দেশকে পথ দেখাবে।

কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছে সরকার
পেগাসাস ইস্যুতে ক্রমশ চড়ছে পারদ। ইতিমধ্যে একজোট বিরোধীরা। তাৎপর্যপূর্ণ ভাবে রবিবার কংগ্রেসের তরফে অভিষেকের ফোনে আড়ি পাতা নিয়ে টুইট করা হয়। ফলে কাছাকাছি আসছে কংগ্রেস এবং তৃণমূল। এই অবস্থায় আজ দিল্লিতে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।ইতিমধ্যে পেগাসাস নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। তাঁর দাবি, ওয়াটার গেট কেলেঙ্কারির থেকেও বড় কেলেঙ্কারি এই পেগাসাস! শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান, পেগাসাস...মোদীর নাভিশ্বাস। মনে করা হচ্ছে দিল্লিতে পা রেখে পেগাসাস ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে তৃণমূলের সাংসদদের সঙ্গে আন্দোলনেও শামিল হতে পারেন বলেও খবর। আর এর মধ্যে পেগাসাস নিয়ে সংবাদ মাধ্যমের খবর নয়া মাত্রা যোগ করেছে।












Click it and Unblock the Notifications