কাটমানির বাড়বাড়ন্ত রুখতে কড়া মমতা, চটজলদি নতুন পদ সৃষ্টির নির্দেশ নবান্নে

কাটমানির বাড়বাড়ন্ত ও আর্থিক দুর্নীতি রোধে নতুন পদ সৃষ্টি করল রাজ্যল সরকার। 'ইকোনমিক অফেন্স উইং'-এ তৈরি হল 'ডেপুটি ডিরেক্টর' পদ। সেই পদে আনা হল আইপিএস তন্ময় রায়চৌধুরীকে।

কাটমানির বাড়বাড়ন্ত ও আর্থিক দুর্নীতি রোধে নতুন পদ সৃষ্টি করল রাজ্যে সরকার। 'ইকোনমিক অফেন্স উইং'-এ তৈরি হল 'ডেপুটি ডিরেক্টর' পদ। সেই পদে আনা হল আইপিএস তন্ময় রায়চৌধুরীকে। 'ইকোনমিক অফেন্স উইং'-এর ডিরেক্টর পদে থাকছেন আইপিএস কে জয়রামন। ডিআইজি সিআইডি থেকে তন্ময় রায়চৌধুরী এলেন ডেপুটি ডিরেক্টর পদে।

এর আগে বারাকপুর কমিশনার পদ থেকে সরিয়ে গত ২০ জুন ডিআইজি সিআইডি (অপারেশন) পদে নিয়ে আসা হয়েছিল তন্ময় রায়চৌধুরীকে। সেই বিজ্ঞপ্তি পরিবর্তন করা হল কাটমানি খাওয়া রুখতে। এবং অন্যান্য আর্থিক দুর্নীতি রোধে।

কাটমানির বাড়বাড়ন্ত রুখতে কড়া মমতা, নতুন পদ সৃষ্টি

রাজ্য সরকার যে শুধু মুখে বলেই ক্ষান্ত নয়, তারা প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ নিতে তৈরি, তা বুঝিয়ে দেওয়া হল এই পদক্ষেপ নিয়ে। এর আগে নবান্নের তরফে বড় পদক্ষেপ নেওয়া হয় সোমবারও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, কাটমানিতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইন প্রয়োগ করতে।

মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, কাটমানি নিয়ে অভিযোগের যদি সারবত্তা থাকে তবে সেইসব জনপ্রতিনিধি বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে ৪০৯ ধারায় যেন মামলা দায়ের করা হয়। সোমবার নবান্নে রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং বলেন, কাটমনি সংক্রান্ত অভিযোগে পুলিশ সুপারদের কড়া হতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে কাটমানির বিপদ এড়াতে এবার বেনিফিসিয়ারির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। অনেক কাউন্সিলর নিজেদের গাতে করে টাকা নিয়ে কাজ করানোয় এই বিভ্রান্তি ছড়ায়। তবে এবার থেকে আর সেই ঝক্কি থেকে দূরে থাকতে অ্যাকাউন্টে টাকা দেওয়ার ব্যবস্থা করল প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+