আনিস মৃত্যু-রহস্যের উদ্ঘাটনে সিট গঠন মুখ্যমন্ত্রীর, ১৫ দিনের মধ্যে তদন্ত-রিপোর্ট

আনিস মৃত্যু-রহস্যের উদ্ঘাটনে সিট গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আনিস-মৃত্যুকাণ্ডের নিরপেক্ষ তদন্ত হবে।

আনিস মৃত্যু-রহস্যের উদ্ঘাটনে সিট গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আনিস-মৃত্যুকাণ্ডের নিরপেক্ষ তদন্ত হবে। মুখ্যসচিবের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ওই স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে। আনিসের পরিবারের পাশে আছে রাজ্য সরকার।

আনিস মৃত্যু-তদন্তে সিট গঠন মুখ্যমন্ত্রীর, ১৫ দিনে রিপোর্ট

মমতা বলেন, কোনও মৃত্যুই কাম্য নয়। সব মৃত্যুই দুঃখের বেদনার। যে বা যারা এই কাজ করেছে, তার সরকার কাউকেই ছেড়ে কথা বলবে না। এমনকী যদি আমি নিজে দোষী হই, আমিও ছাড় পাব না। আমি এমনভাবেই কাজ করি। মুখ্যমন্ত্রীর কথায়, আনিসের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল। সে প্রতিবাদী মুখ। তাঁর মৃত্যু যথাযথ তদন্ত হবে।

এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্ত্রী পুলক রায়, সাংসদ সাজদা আহমেদ ও বিধায়ক সুকান্ত পাল দেখা করেন আনিস খানের পরিবারের সঙ্গে। তাঁর বাবা ও ভাইয়ের সঙ্গে কথা বলেন। তাঁদের পাশে থাকার বার্তা দিয়ে তাঁরা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্যোগ পাধ্যায় তাঁদের সঙ্গে কথা বলেন। নবান্নে তাঁদের আমন্ত্রণ জানানো হয়। সেইমতো সোমবার দুপুর দুটোয় তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন।

আনিসের পরিবারের সঙ্গে কথা বলার পর পুলক রায় জানান, আমরা পরিবারের পাশে আছি। আনিসের মৃত্যুর প্রকৃত সত্য উদ্ঘাটন করব। যথাযথ তদন্ত করে দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কোনও বিক্ষোভ হয়নি। তাঁদের মনে একটা কষ্ট ছিল, আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি। তাঁরা আশ্বস্ত হয়েছেন। আনিসের পরিবারের তরফে জানানো হয়, দিদির প্রতি আস্থা রয়েছে, কিন্তু পুলিশের উপর কোনও ভৎসা নেই।

মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, অনেকে এখন অনেক কথা বলছেন। কিন্তু অঁরা জানেন না, আনিস আমাদের লোক ছিল। আমার সঙ্গেও যোগাযোগ ছিল। নির্বাচনে আমাদের অনেক সাহায্য করেছিল। দোষীদের উপযুক্ত শান্তি হবে। কেউ ছাড় পাবেন না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সিট গঠন করে যত তাড়াতাড়ি সম্ভব আনিস-কাণ্ডে সত্য উদ্ঘাটন করতে চায় তাঁর সরকার। সেই কারণে মুখ্যসচিব, ডিজিপির পাশাপাশি সিআইডি-কেও সিটে রাখা হয়েছে। তাঁরা ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশ করবে। যে-ই এই ঘটনায় জড়িত থাকুন না কেন, উপযুক্ত শান্তি পাবে। পুলিশ হলেও ছাড় পাবে না, এমনকী আমিও ছাড় পাব না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+