অনুমোদন ছাড়া নিয়োগ নয়, স্পষ্ট নির্দেশ দিয়ে মমতা বললেন 'বেনিয়ম মানব না'

নিয়োগ নিয়ে একের পর এক দুর্নীতি। এসএসসিতে গ্রুপ সি-ডি'তে নিয়োগ সহ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক কেলেঙ্কারি সামনে এসেছে। টেট পাশ না করেই একের পর এক চাকরি পাওয়ার অভিযোগ। এমনকি স্বাস্থ্যক্ষেত্রেও একাধিক দুর্নীতি নিয়

নিয়োগ নিয়ে একের পর এক দুর্নীতি। এসএসসিতে গ্রুপ সি-ডি'তে নিয়োগ সহ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক কেলেঙ্কারি সামনে এসেছে। টেট পাশ না করেই একের পর এক চাকরি পাওয়ার অভিযোগ। এমনকি স্বাস্থ্যক্ষেত্রেও একাধিক দুর্নীতি নিয়ে সরব বিরোধীরা।

এই অবস্থায় কার্যত সতর্ক নবান্ন। আজ বুধবার রাজ্য সরকারের পর্যালোচনা বৈঠক ছিল নবান্নে। সেখানেই নিয়োগ নিয়ে একেবারে কড়া হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রয়োজন এবার অনুমোদন

প্রয়োজন এবার অনুমোদন

সরকারি ক্ষেত্রে নিয়োগ নিয়ে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। স্থায়ী হোক কিংবা অস্থায়ী কোনও ক্ষেত্রে তাঁর অনুমোদন ছাড়া কোনও নিয়োগ করা যাবে না। বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এই বিষয়ে সমস্ত মন্ত্রী এবং সচিবদের বার্তা দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। সমস্ত দফতরে নিয়োগ সংক্রান্ত কমিটি রয়েছে। সেই কমিটির অনুমোদন ছাড়া কোনও নিয়োগ করা যাবে না বলে বার্তা মমতার। নিয়োগ কমিটির অনুমোদন শেষ কথা বলেও জানান তিনি। এই বিষয়ে কোনও বেনিয়ম মানা হবে না বলেও জানান মুখ্যমন্ত্রী। আর এই নির্দেশ ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। দুর্নীতি ইস্যুতে কার্যত ল্যাজেগোবরে থাকা সরকার অতীত থেকে শিক্ষা নিয়েই এবার সাবধানী পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

ব্রাত্য বসুকে সতর্ক

ব্রাত্য বসুকে সতর্ক

যত কাণ্ড শিক্ষাক্ষেত্রেই। একের পর দুর্নীতি সামনে এসেছে। ইতিমধ্যে দফতরের বেশ কয়েকজন প্রাক্তন আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই। এমনকি দফতরের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই অবস্থায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেই বিশেষ করে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যে কোনও নিয়োগের আগে প্রতিটি দফতরের নির্দিষ্ট কমিটির থেকে অনুমতি নিতে হবে বলেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

শিক্ষক নিয়োগের ঘোষণা

শিক্ষক নিয়োগের ঘোষণা

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগই শিক্ষক নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ৮৯ হাজার শিক্ষক পদে নিয়োগের জন্য সরকার প্রস্তুত। এমনকি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতেও শিক্ষক নিয়োগ করা হবে। যদিও নিয়োগের ক্ষেত্রে অনেক নিয়মের পরিবর্তন করা হচ্ছে বলে আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এমনকি স্বচ্ছ এবং মেধার ভিত্তিতেই এই নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর এহেন বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+