Kolkata Police: অশান্ত ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Kolkata Police: ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আজ বুধবার আলিপুর বডি গার্ড লাইনের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর সেখানেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়কে কলকাতা পুলিশের আলাদা একটি ডিভিশন তৈরির কথা বলেছেন মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee) তথা পুলিশমন্ত্রী।

আর সেই সংক্রান্ত নির্দেশ কলকাতা পুলিশ কমিশনার ( Kolkata Police) বিনীত গোয়েলকে দেন তিনি। এমনকি রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকেও এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যে মুখ্যমন্ত্রী নিয়েছেন। পঞ্চায়েত ভোটের সময় থেকে লাগাতার উত্তপ্ত হয়েছে ভাঙড়।

কলকাতা পুলিশের আওতায় আনার নির্দেশ মুখ্যমন্ত্রীর

এমনকি ভোটের ফলাফল প্রকাশের রাতেও উত্তপ্ত হয় পরিস্থিতি। বোমা-গুলির শব্দে কেঁপে ওঠে ভাঙড়। শুধু তাই নয়, একের পর এক মৃত্যুর ঘটনা দেখেছে সেখানকার মানুষ। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এহেন সিদ্ধান্তের মাধ্যমে ভাংরের লাগাতার অশান্তি কিছুটা হলেও ঠেকানো সম্ভব হবে বলেও মনে করা হচ্ছে।

প্রসঙ্গত গত কয়েকদিন আগে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন ভাঙড়ের কাটাডাঙা এলাকার বাসিন্দা আনোয়ারা বিবি এবং তাঁর পরিবার। তাঁর দাবি, ছেলে আইএসএফ কর্মী। তাঁর বিষয় জিজ্ঞেস করতেই পুলিশ আসে।

কিন্তু তাঁকে না পাওয়াতে পুলিশ মারধর করে বলে অভিযোগ। আর তা নিয়ে নতুন করে উত্তপ্ত হয় প[অরিস্থিতি। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। খোদ ভাঙড়ের বিধায়ক নওশাদ পর্যন্ত ঢুকতে পারেননি এলাকাতে। যা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে ওঠে পরিস্থিতি।

আর সেখানে দাঁড়িয়ে ভাঙড় নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিলেন প্রশাসনিক প্রধান। আর সেখানেই ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসার নির্দেশ তাঁর। ইতিমধ্যে এই বিষয়ে পুলিশ-প্রশাসন স্তরে আলোচনাও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+