Mamata Banerjee: দেশবিরোধী বক্তব্য...ভাবতেও পারিনি এমন শুনতে হবে! আরএসএস প্রধানের দাবি শুনে স্তম্ভিত মমতা
Mamata Banerjee: আমাদের স্বাধীনতা আমাদের গর্ব! যখন তখন দেশের ইতিহাস কি পরিবর্তন যায় নাকি। স্বাধীনতা দিবস নিয়ে মোহন ভগবাতের (RSS Chief Mohan Bhagwat) বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, 'অ্যান্টি ন্যাশানাল' বলেও মন্তব্য করলেন।
প্রশাসনিক প্রধানের (Mamata Banerjee) কথায়, এমন কথা যে শুনতে হবে তা ভাবতেও পারিনি। আর তাই আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র নিন্দা জানান। এভাবে চললে তো একদিন ভারতের নামও ওরা ভুলিয়ে দেবে।

Mamata Banerjee: ঠিক কি বলেছেন আরএসএস প্রধান
সম্প্রতি মোহন ভাগবত (RSS Chief Mohan Bhagwat) বলেন, অয্যোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার দিনকেই প্রতিষ্ঠার দ্বাদশী হিসাবে পালন করা উচিৎ। কারণ সেদিন আসল স্বাধীনতা ভারত পেয়েছে বলে মন্তব্য করেন আরএসএস প্রধান। শুধু তাই নয়, তাঁর কথায়, ১৯৪৭ সালের ১৫ অগাস্ট রাজনৈতিক ভাবে ভারত স্বাধীনতা পেয়েছিল। সংবিধানও আনা হয়েছিল। কিন্তু সেই সংবিধান অনুসারে দেশ চলেনি বলে মন্তব্য করেন মোহন ভাগবাত। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয় জোর রাজনৈতিক বিতর্ক।
এহেন মন্তব্যের তীব্র বিরোধীতা করেন বিজেপি বিরোধী সমস্ত নেতা-নেত্রী। এমনকী এই ইসুতে মুখ খুলেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, অন্য দেশ হলে আইনি পদক্ষেপ নেওয়া হতো। এবার এই ইস্যুতে আরএসএস প্রধানকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায় এমন মন্তব্য, সম্পূর্ণ ভাবে দেশবিরোধী।
আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। যেখানে একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন। আর তা রাখতে গিয়ে আরএসএস প্রধানের বিতর্কিত মন্তব্যের কড়া ভাষায় জবাব দেন।
মুখ্যমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে বাংলার অবদান অনেকে। এভাবে দেশের ইতিহাসকে কখনও পাল্টানোর কথাও বলা যায় না। কোনও রাজনৈতিক দল কিংবা সংগঠন চাইলেই সেটা বদলে দিতে পারে না। এরপরেও চেষ্টা হচ্ছে ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার। এহেন বক্তব্যের তীব্র বিরোধীতা করছি। দেশবিরোধী মন্তব্য বলেও এদিন মন্তব্য করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
তাঁর কথায়, আমরা আমাদের দেশের অখন্ডতা রক্ষা করব। প্রয়োজনে জীবন পর্যন্ত দিতে রাজি আছি বলেও এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তৃণমূল মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications