অমিত শাহের ছেলেকে রাখা হল, সৌরভকে কেন বাদ? বিসিসিআই সভাপতি পদ নিয়ে মুখ খুললেন মমতা
অমিত শাহের ছেলেকে রাখা হল, সৌরভকে কেন বাদ? বিসিসিআই সভাপতি পদ নিয়ে মুখ খুললেন মমতা
অমিত শাহের ছেলেকে রাখা হল সৌরভকে কেন বাদ? বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সৌরভকে সরানোর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী মোদীর কাছে সৌরভকে আইসিসিতে পাঠানোর আর্জি জানাবেন। মাল বাজারে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে বললেন মুখ্যমন্ত্রী।

সৌরভের পাশে মমতা
পুজো মিটতেই হঠাৎ কোপ। আচমকাই বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে দেওয়া হয় সভাপতি পদ থেকে। সোমবার এই নিয়ে সৌরভ গাঙ্গিলির পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সৌরভের অপসারণকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রশ্ন তুলেছেন কেন অমিত শাহের ছেলেকে বোর্ডে রাখা হল। সৌরভ কেন বাদ। সৌরভ কেন বঞ্চনার শিকার হলেন প্রশ্ন তুলেছেন তিনি।

মোদীর কাছে আর্জি
সৌরভের বিসিসিআই সভাপতি পদ থেকে অপসারণ কিছুতেই মেনে নিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে সৌরভকে। এমনই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে সৌরভ। এই অন্যায় কোনও ভাবে মেনে নেওয়া যায় না। সৌরভকে যাতে আইসিসির ভোটে লড়তে দেওয়া হয় তার জন্য প্রধানমন্ত্রী মোদীর কাছে তিনি অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত না নেওয়া হয়।

কটাক্ষ শমীকের
মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা নিশানা করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি দাবি করেছেন সৌরভকে নিয়ে রাজনীতি করছেন মমতা। সৌরভ যদি বাংলার গর্ব হন তাহলে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর কেন শাহরুখ খান। শমীক ভট্টাচার্যকে আবার পাল্টা নিশানা করেছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন যাঁরা সৌরভকে ব্রান্ড অ্যাম্বাসাডর িনয়ে সরব হয়েছেন তাঁরা ভুলে গিয়েছে গুজরাতের ব্র্যান্জ অ্যাম্বাসেডর অমিতাভ বচ্চন।

সৌরভকে রাজনীতি থেকে বাঁচাতে হবে
মমতার এই মন্তব্যকে এক প্রকার সমর্থন জানিয়েছেন সিপিএম েনতা অশোর ভট্টাচার্য। তিনি বলেছেন সৌরভকে অনৈতিক ভাবে সরানো হয়েছে বিসিসিআই থেকে। তবে সৌরভকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে। যাতে সৌরভ স্বাধীনভাবে কাজ করতে পারে সেটা সবার আগে দেখতে হবে বলে দাবি করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও অভিযোগ করেছেন সৌরভকে নিয়ে রাজনীতি করা হচ্ছে।












Click it and Unblock the Notifications