পার্থ চট্টোপাধ্যায়ের মহিলা সঙ্গ নিয়ে অসন্তুষ্ট মমতা, তৃণমূল সূত্রে খবর

পার্থ চট্টোপাধ্যায়ের মহিলা সঙ্গ নিয়ে অসন্তুষ্ট মমতা, তৃণমূল সূত্রে খবর

পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক মহিলাসঙ্গ নিয়ে ভীষণ ভাবে অসন্তুষ্ট টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টিএমসি সূত্রে খবর মমতা বন্দ্যোপাধ্যায় এখনই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিতে চান নাষ আরও কিছু সময় অপেক্ষা করতে চান তিনি। বিপদের সময় পাশে থাকার নীতিতে বিশ্বাসী তিিন। তবে পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক মহিলা সঙ্গ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

পাশে থাকার বার্তা

পাশে থাকার বার্তা

এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার দলের মন্ত্রী এবং মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তারপর েথকে এক প্রকার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। তবে টিএমসি সূত্রে খবর এখনও পার্থকে িনয়ে নরম মনোভাবই রাখছেন তিনি। বিপদের সময় মানুষের পাশে থাকতে হয়। সেই বিশ্বাসে ভর করেই পার্থ চট্টোপাধ্যায়কে িনয়ে এখনই কোনও বড় সিদ্ধান্তে যাচ্ছেন না তিনি। এমনই নাকি ঘনিষ্ট মহলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একাধিক মহিলা সঙ্গ িনয়ে অসন্তুষ্ট মমতা

একাধিক মহিলা সঙ্গ িনয়ে অসন্তুষ্ট মমতা

পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এখনই কোনও বড় পদক্ষেপ করার সিদ্ধান্তের পথে হাঁটতে চাইছে না দল। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও নাকি সেই নীতিতেই বিশ্বাসী। সেকারণে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আইনত কী অপরাধ প্রমাণিত হয় সেদিকে তাকিয়ে দল তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক মহিলা সঙ্গ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাতে তিনি ভীষণ ভাবে অসন্তুষ্ট।

একাধিক মহিলা যোগ

একাধিক মহিলা যোগ

এসএসসির তদন্তে েনমে একের পর এক মহিলার নাম প্রকাশ্যে আসতে শুরু করেছে। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকা। সেই টাকা রাত ভর গুনতে হয়েছে ইডি আধিকারীকদের। তারপর আবার নাম জড়িয়েছে অধ্যাপিকা মোনালিসার। যদিও মোনালিসা দাবি করেছেন তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের তেমন কোনও যোগাযোগ নেই। তিনি অধ্যাপিকা আর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ যেমন হয় সেরকমই যোগাযোগ।

কুণাল ঘোষের দাবি

কুণাল ঘোষের দাবি

গতকাল টিএমসি নেতা কুণাল ঘোষ জানিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে ২০ কোটি টকা উদ্ধারের ঘটনার সঙ্গে পার্টির কোনও যোগাযোগ েনই। অর্পিতা পার্টির কেউ নন। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যতক্ষণ না কোনও দোষ প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত পার্টি কোনও সিদ্ধান্তের কথা জানাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত এই িনয়ে একটি শব্দও খরচ করেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+