৩ মে-র পর লকডাউন কি শেষ হবে? কিসের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী
৩ মে-র পর লকডাউন কি শেষ হবে? কিসের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী
হাতে আর মাত্র একটা সপ্তাহ তার পরেই শেষ হচ্ছে দ্বিতীয় দফার লকডাউনের সময়। এবার কী সিদ্ধান্ত নেবেন মোদী সরকার। তা ঠিক করতেই সোমবার ফের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই লকডাউন নিয়ে হাল্কা ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লকডাউন নিয়ে কী বললেন মমতা
৩ মে শেষ হচ্ছে দ্বিতীয় দফার লকডাউন। তার দু সপ্তাহ পর লকডাউন তুলে নেওয়া কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ৩ মে-র দুসপ্তাহ পরে গোটা দেশ থেকে লকডাউন তুলে নেওয়া উচিত সরকারের। ৪ মে-র পর ২৫ শতাংশ লকডাউন তুলে নেওয়া উচিত। আর তার পরের সপ্তাহে ৫০ শতাংশ লকডাউন তোলার কথা বলেছেন তিনি। মনে করা হচ্ছে সোমবারের বৈঠকে প্রধানমন্ত্রীকে এই প্রস্তাবই দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিছুক্ষেত্রে বিধিনিষেধ জরুরি
মুখ্যমন্ত্রী বলেছেন লকডাউন তুলে নেওয়া হলেও রেল এবং উড়ান পরিেষবা এখনই স্বাভাবিক না করাই ভাল। বিশেষ করে আন্তর্জাতিক উড়ান পরিষেবা এখনই শুরু না করার কথা বসেছেন তিনি। একই দূরপাল্লার ট্রেন পরিষেবাও এখন বন্ধ রাখা উচিত বলে মনে করেন মমতা। পাশাপাশি হটস্পট এলাকাগুলিতে নজরদারি চালিয়ে যেতে হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

লকডাউন রক্ষায় পথে মমতা
লকডাউন রক্ষায় নিজেই পথে নেমেছেন তিনি। গত তিনদিন ধরে মহানগরের বিভিন্ন রাস্তায় লকডাউন রক্ষার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজাবাজার, পার্ক সার্কাস, খিদিরপুর, মৌলালিতে মাইকে প্রচার চালিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীকে সচেতন করতে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এই কাজ করেছেন বলে মনে হয়নি।












Click it and Unblock the Notifications