Mamata Banerjee: বয়কট করে বেশ করেছি! এমন বৈঠককে আর যাবেন? বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee: নীতি আয়োগের (Niti Aayog meeting) বৈঠক ঘিরে টানটান নাটক! পাঁচ মিনিটের আগেই বন্ধ করে দেওয়া হয় বাইক। বলতে না দেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এরপরেই নীতি আয়োগের বৈঠক বয়কট করে বেরিয়ে আসেন তিনি। আর তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও কেন্দ্রের তরফে এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।
এমনকি মিথ্যা বলা হচ্ছে বলেও অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। এমনকি সত্যটা কী তাও জানানোর কথা বলেন। আর এই বিতর্কের মধ্যেই কলকাতায় পৌঁছেই ফের একবার মোদী সরকারকে একহাত নেন রাজ্যের প্রশাসনিক প্রধান। গতকাল শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই দিল্লি উড়ে যান।

আজ তাঁকে নিয়েই বৈঠকের মাঝে শহরে ফেরেন। বিমানবন্দরে পা রেখেই নীতি আয়োগের বৈঠক নিয়ে তীব্র তোপ দাগেন। বলেন, বিরোধী শাসিত রাজ্যগুলির মধ্যে থেকে একমাত্র মুখ হিসাবে আমি একা গিয়েছিলাম। ৩০ মিনিট অন্তত বলতে দেওয়া উচিৎ ছিল। আমি আমার সময় পরিচালনা না করার মতো বোকা নই! মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, বৈঠকের শুরুতেই রাজনাথ সিং বলেন আমি ৫ থেকে ৭ মিনিট বক্তব্য রাখতে পারবেন। কিন্তু ৭ মিনিটও বলতে দেওয়া হচ্ছে না। পাঁচ মিনিটের আগেই বারবার বেল বাজানো হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে বৈঠক হচ্ছিল। এক পাশে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্য পাশে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
পাঁচ মিনিট বাজতে না বাজতেই বেল টেপার কথা নিশ্চয় রাজনাথ সিংকে বলে দিয়েছিলেন। দাবি সুপ্রিমোর। যেভাবে বেল বাজাতে শুরু করলেন, তা বিরক্তিকর। অপমানজনক। কিন্তু গোয়া-অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীদের ২০ মিনিট করে সময় দেওয়া হয়েছে বলে দাবি। আমি বৈঠক থেকে বেরিয়ে এসে ঠিক করেছি। বাংলাকে অপমান করতে দেব না।
#WATCH पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने कहा, "विपक्ष द्वारा शासित राज्यों से सिर्फ मैं ही गई थी, उन्हें तो मुझे 30 मिनट समय देना चाहिए था, मैं उतनी नासमझ नहीं हूं कि अपना समय प्रबंधन न करती, बैठक की शुरुआत में राजनाथ सिंह ने कहा कि 5-7 मिनट में सब अपनी बात रखें लेकिन… pic.twitter.com/OxE3xWjqQO
— ANI_HindiNews (@AHindinews) July 27, 2024
আগামীদিনে এমন বৈঠকে যাওয়ার আগে দুবার ভাবব বলেও দাবি করেন প্রশাসনিক প্রধান। অন্যান্য রাজ্যের বিরোধী দলগুলির সাথে দৃঢ়ভাবে আছি বলেও এদিন মন্তব্য করেন তিনি। পাশপাশি নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছেন তাও তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো। জানান, ১ লাখ ২১ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে। এবার আরও বেড়ে যাবে।
কিন্ত্য ওদের নীতি হচ্ছে বিজেপি এবং ওদের বন্ধুরাই সব পাবে। বিরোধীরা কিছু পাবে না। এভাবে চলতে থাকলে দেশ এবং রাজ্য প্নগু হয়ে যাবে বলে মন্তব্য মমতার। পাশাপাশি তিস্তা চুক্তি নিয়েও কেন্দ্রকে একহাত নেন। বলেন, বাংলাদেশ আমাদের বন্ধু। কিন্তু কিছু দেওয়ার আগে সংশ্লিষ্ট রাজ্যের কথা শুনতে হবে। আগামীদিনে তো উত্তরবঙ্গ জলই পাবে না বলে মন্তব্য করেন মমতা।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে










Click it and Unblock the Notifications