Mamata Banerjee: সিবিআই 'নজরে' থাকা মণীশকে সরানো হল শিক্ষা দফতর থেকে! দায়িত্ব বাড়ল পিবি সেলিমের

Mamata Banerjee: রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের সচিব পর্যায়ে রদবদল করা হল। কাউকে দেওয়া হল অতিরিক্ত দায়িত্ব আবার কাউকে অন্য দফতরে সরিয়ে দেওয়া হয়েছে। গত কয়েকমাস আগেই লোকসভা নির্বাচন শেষ হয়েছে। আর এরপরেই প্রশাসনিক স্তরে একাধিক রদবদল করা হল।

যা খুবই তাৎপর্যপূর্ণ (Mamata Banerjee) বলে মনে করা হচ্ছে। আর সেই তালিকায় প্রথমেই রয়েছে শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈন। শিক্ষা দফতর থেকে তাঁকে এদিন সরিয়ে দেওয়া হয়েছে। বদলি করা হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে। দ্রুত তাঁকে ওই দফতরের সচিব হিসাবে দায়িত্ব নিতে বলা হয়েছে।

Mamata Banerjee

অন্যদিকে শিক্ষা দফতরের প্রধান সচিব করা হয়েছে বিনোদ কুমারকে। বিনোদ আগে ছিলেন পুর ও নগরোন্নয়ন দফতরের সচিব। বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে মণীশ জৈন।

গত কয়েক দফায় তাঁকে জেরাও করা হয়েছে। সম্প্রতি এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপের মুখে পড়তে হয় মণীশ জৈনকে। এরপরেই শিক্ষা দফতর থেকে সরিয়ে দেওয়া হল। যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়াও একাধিক দফতরেও সচিব পর্যায়ে রদবদল করা হয়েছে। ইতিমধ্যে নবান্নের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজংপ্তি দেওয়া হয়েছে। আর সেই মতো আএএস পিবি সেলিমের দায়িত্ব বাড়ানো হয়েছে।

একাধিক দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। যেমন মুখ্যমন্ত্রীর দফতরের সমন্বয় সচিব হিসাবে যেমন কাজ সামলান, তেমনই রাজ্য বিদ্যুৎ পর্ষদের অধিকর্তা হিসাবেও দায়িত্ব আছে। তবে এবার আরও দুটি দফতরের দায়িত্ব সেলিমের কাঁধে দেওয়া হয়েছে। দেখবেন মাদ্রাসা শিক্ষা দফতর এবং সংখ্যালঘু উন্নয়ন দফতর।

শুধু প্রধান সচিব পর্যায়েই নয়, বেশ কয়েকটি দফতরের বিশেষ সচিব পর্যায়েও রদবদল করা হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তথা জিটিএ-র সচিবও বদল করা হয়েছে। এমনটাই নবান্নের তরফে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+