Mamata Banerjee: বাংলা ‘গেটওয়ে অফ ওয়ার্ল্ড’ হবে, রাজ্যে ফেরান পরিযায়ী শ্রমিকদের, শিল্পপতিদের বার্তা মমতার

বাংলা অচিরেই হয়ে উঠবে গেটওয়ে অফ ওয়ার্ল্ড। সেই প্রতিশ্রুতি দিয়ে শিল্পপতিদের উদ্দেশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দিলেন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে রিয়েল এস্টেট কনভেনশনে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শিল্পপতিদের উদ্দেশে এই বার্তা দিলেন।

রিয়েল এস্টেট সংগঠনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বলেন, বাংলার ভবিষ্যৎ অতি উজ্জ্বল। আমরা তিনটি অর্থনৈতিক করিডর বানিয়েছি। রিয়েল এস্টেট ব্যবসায় বহু মানুষ কাজ করছেন। কলকাতায় রিয়েল এস্টেটের দাম সারা দেশের মধ্যে সবথেকে বেশি বেড়েছে।

Mamata Banerjee

মমতা এদিন অভিযোগ করেন কিছু মহল থেকে বারবার প্রশ্ন তোলা হয় বাংলায় উন্নয়ন হয় না। বিরোধীরা এ ধরনের মিথ্যা প্রচার করে থাকে। আমাদের ল্যান্ড ব্যাঙ্ক আছে। ল্যান্ড ব্যাঙ্ক থেকে যে কোনও শিল্পের প্রয়োজনে জমি পাওয়া সম্ভব। তারপর আমাদের রাজ্যে বহু দক্ষ শ্রমিক আছে।

এরপরই শিল্পপতিদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনুন। কারণ পরিযায়ী শ্রমিকরা ভিনরাজ্যে গিয়ে সুরক্ষা পান না। কিন্তু রাজ্যে তাদের সম্পূর্ণ সুরক্ষা দেওয়া হবে। এ রাজ্যেই তারা কাজ পাবেন। শিল্পপতিদের উদ্দেশে তিনি বলেন রাজ্যের শ্রমিকদের ফিরিয়ে আনতে।

মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে বহু দক্ষ শ্রমিক রয়েছেন। তারা ভিনরা্জযে কাজে যান। সেখানে হয়তো টাকাও পান বেশি। কিন্তু অন্য জায়গায় গিয়ে পরিযায়ী শ্রমিকরা সুরক্ষা পান না আদৌ। ঠিক এই জায়গা থেকেই রাজ্যে তাদের কাজ করার সুযোগ দেওয়া জরুরি।

মুখ্যমন্ত্রী বলেন, পরিযায়ী শ্রমিকদের কাজে লাগানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা পরিযায়ী শ্রমিকদের নাম-ঠিকানা নথিভুক্ত করছি। আপনারা যদি সেটা কাজে লাগান তাহলে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা সুরক্ষা পাবে। আর বাংলার শ্রমিকদের কাজ ভালো, তাঁরা দক্ষ। তাহলে দক্ষ শ্রমিকদের আমরা হাতছাড়া করব কেন।

মমতা বলেন, বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি আমাদের রাজ্যের ব্যবসায়ীদের বিরক্ত করছে। আপনারা ভয় পাবেন না। প্রয়োজনে আদালতের সাহায্য নিন। পাশাপাশি অসাধু রিয়েল এস্টেট ব্যবসায়ী, অসাধু প্রমোটারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+