বাংলায় কর্মসংস্থানের জোয়ার আসবে, জঙ্গলমহলে নতুন শিল্পস্থাপনের বার্তা দিলেন মমতা

জঙ্গলমহলে ফের একটি শিল্পস্থাপনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিলল কর্মসংস্থানের আশ্বাসও। শালবনীতে আরও একটি বড়ো শিল্প গড়ে তোলার কথা ঘোষণা করেন তিনি। শনিবার শালবনীতে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়ে এক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন সেই কথা।

শালবনীতে স্টিল প্ল্যান্টে তৈরি করেছে জিন্দাল গোষ্ঠী তার জন্য বিপুল জমি নিয়েছে তারা। তবে পুরো জমিটি কাজে লাগেনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো অতিরিক্ত জমি রাজ্য সরকারকে ফেরত দিয়েছে শিল্পগোষ্ঠী। একাধিকবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী সেই নির্দেশ দিয়েছেন।

জঙ্গলমহলে নতুন শিল্পস্থাপনের বার্তা দিলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে জমি ব্যবহার করা হচ্ছে, শিল্প তৈরি হচ্ছে না, তা রাজ্যকে ফিরিয়ে দেওয়া হোক। সেই অব্যবহৃত জমিতে শিল্প তৈরি করবে রাজ্য সরকার। সেইমতো বেশ কিছু জমি ফিরে আসায়, ফের নতুন শিল্পস্থাপনের সম্ভাবনা তৈরি হয়েছিল। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, সেই জমিতেই তৈরি হবে বিশাল শিল্প।

এই শিল্পে বহু কর্মসংস্থান হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জিন্দাল গোষ্ঠী অব্যবহৃত জমি ফেরত দিয়েছে। সেই জমিতেই তৈরি হবে বিশাল শিল্প। যেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। তবে কী শিল্প হবে, তা এখনও স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনই রাজ্যে শিল্পস্থাপনের বার্তা দেওয়ার পাশাপাশি দিল্লির বিজেপি নেতৃত্বাধীন সরকারকে একহাত নেন তিনি। দিল্লিতে পরিবর্তনের ডাক দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ৬ মাস পরেই দিল্লি বদলাবে। আর কয়েকদিন একটু কষ্ট সহ্য করুন। ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপি জিতবে না, নিশ্চিত।

জঙ্গলমহলে নতুন শিল্পস্থাপনের বার্তা দিলেন মমতা

তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার এখন আমাদের ধমকাচ্ছে। বলছে একশো দিনের কাজের টাকা দেব না। আবহাস যোজনার টাকা দেব না। কিন্তু এই কাজ আর ওরা বেশি দিন করতে পারবে না। সময় হয়ে গিয়েছে পরিবর্তনের। ২০২৪-এই বিজেপি সরকারের পতন হবে।

মমতা বলেন, বিজেপি শুধু ইতিহাস বদল করছে। এভাবে বদলাতে বদলাতে নিজেরাই বদলে যাবে। বদল আসবেই। এবার কেন্দ্রের সরকারে বদল আসন্ন। বিজেপির সব ষড়যন্ত্রের অবসান ঘটবে তারপরই। তাই যত দাঙ্গা বাধানোর চেষ্টা করুক শেষ রক্ষা হবে না। বিজেপির এবার হারবেই।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি এখন জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে নিশানা করলেন বিজেপিকেই। তিনি বলেন, মণিপুরে ওরা যেমন জাতিদাঙ্গা লাগিয়েছে, তেমনই একটা দল বাংলাতেও দাঙ্গা লাগাতে চাইছে। তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+