আলাপনকে সঙ্গে নিয়ে মমতার হাইভোল্টেজ বৈঠক, 'দুয়ারে ত্রাণ' থেকে ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে বড় বার্তা দিদির
করোনা থেকে শুরু করে ঘূর্ণিঝড় ইয়াসেক জেরে বিধ্বস্ত বাংলা। এর সঙ্গেই বাংলার রাজনীতি সরগরম করেছে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতের ঘটনা। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে নিয়ে বৈঠক করেন এদিন। বৈঠক থেকে একাধিক বার্তা দেন মমতা।

ত্রাণ নিয়ে কড়া মমতা
এর আগে আমফান ত্রাণ নিয়ে রীতিমতো পারদ চড়িয়েছিল বিরোধীরা। এরপর ঘূর্ণিজড় ইয়াসের ত্রাণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সন্তর্পণে পদক্ষেপ রাখছেন বলে মত অনেকের। এদিনের বৈঠকে মমতা বলেন, শুধুমাত্র ইয়াস ও টর্নেডো , বা জল ঢুকে যাওয়ার জন্য যেখানে ক্ষতি গয়েছে সেখানেই যাবে ত্রাণ। ক্যাম্প কোথায় হবে , তা জানিয়ে দেবে প্রশাসন। এদিন ফের একবার মমতা বলেন, ত্রিপল থেকে বেবি ফুড কোনও জিনিস নিয়ে যেন কর্পণ্য় করা না হয়।

'দুয়ারে ত্রাণ'-এর জন্য কোথায় আবেদন করতে হবে?
মমতা বন্দ্যোপাধ্যায়য় এদিন সাফ জানান, দুয়ারে সরকারের মতো দুয়ারে ত্রাণ কিন্তু সমস্ত জায়গায় হবে না। ক্ষতিগ্রস্ত মানুষরা এই ত্রাণের জন্য এসডিও, বিডিও অফিসে আবেদন করতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এরই সঙ্গে সাফ জানান, ' সবাইকেই বলছি, মানুষ আসবে, তাঁরা একটু বিরক্ত করবেন। কিন্তু সেটা সহানুভূতির সঙ্গে দেখতে হবে। বেবি ফুড, পানীয় জল, ত্রিপলে যেন কম না পড়ে। '

'কাজে গাফিলতি ছিল'
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দিঘায় ৭ কিলোমিটার সেতু অনেকদিন পড়ে রয়েছে। যেটা ৩ কিলোমিটার হয়ে গিয়েছে। বাকি কাজ করতে হবে দিঘায় সৌন্দর্যায়নের যে কাজ হয়েছিল, তার অনেকটাই নষ্ট হয়েছে সাইক্লোনের প্রভাবে। এই কথা বলেই মমতা জানান, সৌন্দর্যায়নের কাজে গাফিলতি ছিল। তাই তা জলের তোড়ে সহজেই ভেসে গিয়েছে।

২ লাখ মানুষ ক্যাম্পে রয়েছেন
এখন ১২০০ ক্যাম্প চলছে। ২ লক্ষ মানুষ আপাতত ত্রাণ শিবিরের ক্যাম্পে রয়েছেন। মমতা একই সঙ্গে জানান যে মৎসজীবীদের ক্ষতিপূরণের বিষয়টিও দেখতে হবে। এছাড়াও বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ২.২১ লাখ হেক্টর কৃষি জমির ক্ষতি হয়ে গিয়েছে। ভেঙে গিয়েছে ৩১৯৯ টি বাঁধ। পরিস্থিতি পর্যালচনায় ডিএমদের ভার্চুয়াল বৈঠক করতে হবে ২ দিন অন্তর। এই কড়া নির্দেশই এদিন মমতার তরফে উঠে আসে।

প্রসঙ্গ আলাপন
এদিন আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি প্রসঙ্গে মমতা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে নিজের অবস্থান জানিয়ে দেন। তিনি জানান, 'কেন্দ্র সরকার প্রথমে চিঠি পাঠিয়েছিল, তার জবাব দিয়েছি। এটা তো সৌজন্য। কেন্দ্র রাজ্য সবসময় এভাবে সমন্বয় রাখবে, সেটাই স্বাভাবিক।এর বেশি কিছু বলতে পারব না আমার হাতে কিছু নেই। '












Click it and Unblock the Notifications