২১ জুলাই এক মঞ্চে হতে পারে অবিজেপি দলগুলি, প্রশান্ত কিশোরকে নিয়েই ২০২৪র রণকৌশল নির্ধারণ মমতার

২১ জুলাই এক মঞ্চে হতে চলেছেন অবিজেপি দলগুলি, প্রশান্ত কিশোরকে নিয়েই ২০২৪র রণকৌশল নির্ধারণ মমতার

আগামিকালের কালীঘাটের বৈঠকে থাকবেন প্রশান্ত কিশোরও। তাকে নিয়েই ২০২৪-র লোকসভা ভোটের রণকৌশল ঠিক করবেন মমতা। এমনই শোনা যাচ্ছে। ২১ জুলাই বিশেষ পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস। সেদিন এক মঞ্চে আসতে পারেন দেশেব অবিজেপি রাজনৈতিক দলগুলি। পুরো পরিকল্পনাটাই ২০২৪-র লোকসভা ভোটকে সামনে রেখে করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনই খবর শোনা যাচ্ছে।

কালীঘাটে বৈঠক মমতার

কালীঘাটে বৈঠক মমতার

আগামিকাল কালীঘাটে বৈঠক করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন তিনি। এই প্রথম ভোটে জয়ের পর নির্বাচিত প্রতিনিধিদের বার্তা দেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেই বৈঠকে থাকবেন প্রশান্ত কিশোরও। যার ভৌট কৌশলেই তৃণমূলের এই বিপুল জয় বা সাফল্য বলে মনে করা হচ্ছে। তার দেখানো পথেই এগিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই জয়েক পর তাঁকে ভুলে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়।

পাখির চোখ ২০২৪-র ভোট

পাখির চোখ ২০২৪-র ভোট

একুশের ভোটে তৃণমূল কংগ্রেসের বিপুল সাফল্য ২০২৪-এ অবিজেপি দল গুলিকে নতুন শক্তি যুগিয়েছে। কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছিলেন বাঙালি প্রধানমন্ত্রী চাই। সেই ২০২৮-র ভোটকে পাখির চোখ করেই প্রশান্ত কিশোরকে সঙ্গে নিয়ে রণকৌশল নির্ধারণ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এমনই খবর শোনা যাচ্ছে। এখন থেকেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করতে চলেছে তারা।

২১ জুলাই নিয়ে বিশেষ পরিকল্পনা

২১ জুলাই নিয়ে বিশেষ পরিকল্পনা

করোনার কারণে একুশের ভোটের জয়ের বিজয় উৎসব করা হয়নি। তৃণমূল কংগ্রেস নেত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন করোনা মিটলে বড় করে বিজয় উৎসব করবেন। প্রয়োজনে ব্রিগেডে হবে সেই বিজয় উৎসব। সামনেই ২১ জুলাই। তৃণমূলের শহিদ স্মরণের দিনেই বিজয় উৎসব হিসেবে পালন করতে পারে তৃণমূল কংগ্রেস। সেদিন দেশের সব অবিজেপি দলগুলিকে এক মঞ্চে আনার ভাবনা চিন্তা করা হচ্ছে। তাই নিয়েও কালীঘাটের বৈঠকে আলোচনা হবে।

জননেতা অভিষেক

জননেতা অভিষেক

শোনা যাচ্ছে আগামিকালের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশেষ পদ দেওয়া হতে পারে। এছাড়া দলের সর্বভারতীয় ক্ষেত্রে একাধিক রদবদলের সম্ভাবনা রয়েছে। এক ব্যক্তি এক পদ নীতির পথেই এবার হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু, রাজীবদের থেকে শিক্ষা নিয়ে আর একাধিক পদ এক ব্যক্তিকে দিতে চাইছেন না মমতা। একেবারে সুকৌশলে মেপে মেপে পা ফেলতে চাইছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+