কালীঘাটে পিকে, পুরভোটের তালিকা প্রকাশের আগে কোন রণকৌশলে শান দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী

কালীঘাটে পিকে, পুরভোটের তালিকা প্রকাশের আগে কোন রণকৌশলে শান দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী

আজই পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একেবারে মেপে মেপে পা ফেলছেন তিনি। কাকে প্রার্থী করা হবে তা নিয়ে যথেষ্ট সতর্ক দল। এক্ষেত্রেও যে প্রশান্ত কিশোরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তাতে কোনও সন্দেহ নেই। সেকারণেই কালীঘাটে হাজির হয়ে গিয়েছেন পিকে। সেখানে ভোটকুশলীর সঙ্গে আলোচনা সেরে নিয়ে তবেই প্রার্থী তালিকা ঘোষণা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এমনই মনে করছে রাজনৈতিক মহল।

কালীঘাটে প্রশান্ত কিশোর

কালীঘাটে প্রশান্ত কিশোর

পুরভোটের তালিকা প্রকাশের পরেই প্রার্থী তালিকা ঠিক করার তোরজোর শুরু করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আলোচনা শুরু করে দিয়েছিলেন। বিধানসভা ভোটের মতই একেবারে সুপরিল্পিত ভাবেই পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে। তার আগেই কালীঘাটে পৌঁছে গিয়েছে প্রশান্ত কিশোর। মমতা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন সেখানে। পুরভোটের প্রার্থী তালিকা নিয়েই সেখানে সম্ভবত আলোচনা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকে পুরভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে।

পুরভোটের দিন ঘোষণা

পুরভোটের দিন ঘোষণা

গতকাল পুরভোটের দিন ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জাির হয়ে গিয়েছে। তারসঙ্গে জারি হয়ে গিয়েছে নির্বাচনি বিধি। ১৯ ডিসেম্বর ভোট কলকাতার ১৪৪টি ওয়ার্ডে। ২২ ডিসেম্বরের মধ্যে ভোট মিটিেয় ফেলতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পুননির্বাচনের যদি কোথাও প্রয়োজন হয় তাহলে সেটা ২০ ডিসেম্বর হবে বলে জানিয়েছে কমিশন। হাওড়া পুরসভার ভোটের দিন ঘোষণা করা হয়নি।যদিও পুরভোটের মামলা এখনও হাইকোর্টে বিচারাধীন রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শুরু হয়ে গিয়েছে। শেষ দিন ১ ডিসেম্বর। স্ক্রুটিনি হবে ২ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর।

আপত্তি বিজেপি

আপত্তি বিজেপি

পুরভোটের দিন ঘোষণা করায় প্রবল আপত্তি জানিয়েছে রাজ্য বিজেপি। কারণ এখনও পুরভোটের মামলা চলছে কলকাতা হাইকোর্টে। কারণ বারবারই বিজেপি এক দফায় রাজ্যের সব পুরভোট করানোর দাবি জানিয়েছে। নির্বাচন কমিশনের সর্বদল বৈঠকে বিজেপি এবং অন্যান্য বিরোধী দলের পক্ষ থেকে একদিনে পুরভোট করানোর কথা বলা হয়েছিল। এমনকী রাজ্যপাল জগদীপ ধনখড়ও একদিনে পুরভোট দাবি করেছিলেন। তিনি রাজ্য নির্বাচন কমিশনকে কড়া চিঠিও দিয়েছিলেন এই নিয়ে। তারপরেও সমস্যার সমাধান হয়নি। রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। তিনি লিখেছিলেন রাজ্যের হয়ে যেন কাজ না করে কমিশন। যদিও পুরভোট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বতন্ত্র ক্ষমতা বিজেপির রয়েছে।

তৃণমূলের প্রার্থী তািলকায় কাদের গুরুত্ব

তৃণমূলের প্রার্থী তািলকায় কাদের গুরুত্ব

প্রশান্ত কিশোরের সঙ্গে যখন বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন এটা নিশ্চিত হয়ে গিেয়ছে যে পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে সতর্ক তৃণমূল কংগ্রেস। কাদের টিকিট দেওয়া হবে এই নিয়ে যথেষ্ট বিবেচনা করা হচ্ছে। একুশের পুরভোটের সময় থেকে প্রার্থী তালিকা নিয়ে মেপে মেপে পা ফেলছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর প্রার্থী তালিকা নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তিকে বেশি গুরুত্ব দিচ্ছেন নেত্রী। একই সঙ্গে বেশ কিছু নতুন মুখকেও জায়গা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। পুরনোদের মধ্যে অতীন ঘোষ থাকবেন কিনা তা নিয়েও জল্পনা চলছে। আবার মেয়র কােক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়েও জল্পনা চলছে।

ওয়ার্কিং কমিটির বৈঠক

ওয়ার্কিং কমিটির বৈঠক

তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকও রয়েছে সোমবার। সেই বৈঠকে জাতীয় রাজনীিততে তণমূল কংগ্রেসের গতি প্রকৃতি কেমন হবে তা নিয়েও আলোচনা হবে। সেই বৈঠকে কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশান্ত কিশোরও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এই বৈঠকে ওয়ার্কিং কমিটির ২১ জন সদস্যকে হাজির থাকতে বলা হয়েছে। তাতে জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের একাধিক ভূমিকা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+