এক ব্যক্তি এক পদ থেকে যাঁরা দলে ফিরতে চান তাঁদের নিয়ে সিদ্ধান্ত, কালীঘাটে মমতার বৈঠক নিয়ে জল্পনা

এক ব্যক্তি এক পদ থেকে যাঁরা দলে ফিরতে চান তাঁদের নিয়ে সিদ্ধান্ত, কালীঘাটে মমতার বৈঠক নিয়ে জল্পনা

একুশের ল্যান্ড স্লাইড ভিক্ট্রির পরে আগামিকাল কালীঘাটে জয়ী জন প্রতিনিধি দের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা। জয়ী জনপ্রতিনিধিদের কী বার্তা দেবেন মমতা তাই নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। শোনা যাচ্ছে যাঁরা দলে ফিরতে চান তাঁদের নিয়েও এই বৈঠকে সিদ্ধান্ত হয়ে পারে।

কালীঘাটে মমতার বৈঠক

কালীঘাটে মমতার বৈঠক

আগামীকাল কালীঘাটে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের ভোটে জয়ের পর এই প্রথম জয়ী জনপ্রতিনিধিদের বার্তা দেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী। স্বভাবতই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই বৈঠক। জানা গিয়েছে এই বৈঠকে নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত থাকবেন প্রশান্ত কিশোর। তাঁর উপস্থিতিতেই পর্যালোচনা হবে পরবর্তী সময়ের।

কী বার্তা দেবেন মমতা

কী বার্তা দেবেন মমতা

একুশের ভোটেরকঠিন পরিস্থিতিতেও যাঁরা দল েছড়ে যাননি। দলের উপর আস্থা রেখে কাজ করেছেন তাঁদের বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই বিপুল জয়ে যেন কোনও জনপ্রতিনিধিই আত্মতুষ্টিতে না ভোগেন। তাঁরা যেন মানুষের সঙ্গে চলেন সেটা নিয়ে কড়া বার্তা দেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তাই বারবার তিনি জনসংযোগে জোর দিয়েছেন। মানুষকে সঙ্গে নিয়ে তাঁদের কথা শুনে চলতে হবে বলে দলের জনপ্রতিনিধিদের বার্তা দেবেন মমতা।

এক ব্যক্তি এক পদ

এক ব্যক্তি এক পদ

এবার প্রথম থেকেই সতর্ক হয়ে পা ফেলতে চাইছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। একুশের ভোট নিজের দলের একাধিক নেতার আচরণ দেখে শিক্ষা নিয়েছে তৃণমূল কংগ্রেস। তাইএবার আর এক ব্যক্তিকে একাধিক পদ দেওয়া হবে না। এক ব্যক্তিকে একটি পদ দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেটা নিয়েইএই বৈঠকে আলোচনা হবে। একুশের ভোটে কয়েকটি জেলার জনপ্রতিনিধিদের বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে। তারমধ্যে রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর। যে জেলা গুলিতে তৃণমূল কংগ্রেস এবার ভাল ফল করেছে সেগুলির দিকে বিশেষ নজর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

বৈঠকে থাকবেন প্রশান্ত কিশোর

বৈঠকে থাকবেন প্রশান্ত কিশোর

যার সুসংগঠিত পরিকল্পনায় তৃণমূল কংগ্রেসের এই বাংলা জয় সেই প্রশান্ত কিশোরও আগামিকালের বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এরই মধ্যে অভিষেক বিশেষ পদ পেতে পারেন বলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। আজ থেকেই তৃণমূল কংগ্রেস # পাশে আছি অভিষেক প্রচার শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে চলছে জননেতা অভিষেকের প্রচার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+