কেন্দ্রের প্রতিনিধিদের ইয়াস ক্ষতি পরিদর্শনের মাঝেই নবান্নে বিশেষ বৈঠক মমতার, কী নিয়ে হবে আলোচনা
কেন্দ্রের প্রতিনিধিদের ইয়াস ক্ষতি পরিদর্শনের মাঝেই নবান্নে বিশেষ বৈঠক মমতার, কী নিয়ে হবে আলোচনা
ইয়াস তাণ্ডব ছড়িয়ে গিয়েছে এক মাসও হয়নি। এরই মধ্যে বঙ্গে হাজির বর্ষা। কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে তা নিয়ে আজ নবান্নে বিষেষ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আবার কেন্দ্রের প্রতিনিধি দল আজ রাজ্যের ইয়াস বিধ্বস্ত বেশ কয়েকটি জেলা পরিদর্শন শুরু করেছে।

বঙ্গে ঢুকল বর্ষা
নির্ধারিত সময়ের আগেই বঙ্গে বর্ষার আগমন ঘটেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শুরু হয়ে গিয়েছে বর্ষার বৃষ্টি। উত্তরবঙ্গের ৬ জেলায় বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে যদিওএখনও মৌসুমীবায়ুর আগমন ঘটেনি। বর্ষা না ঢুকলেও প্রাক বর্ষার বৃষ্টি চলছে। আজও দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বর্ষা নিয়ে বৈঠক
কয়েকদিন আগেই বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াস তাণ্ডব চালিয়ে গিয়েছে রাজ্যে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের বিধ্বস্ত অবস্থা। ইয়াস আর ভরা কোটালের জেের এখনও উপকূলবর্তী একাধিক গ্রামে জল নামেনি। সুন্দরবনের অবস্থা সবচেয়ে ভয়াবহ। মানুষ এখনও ত্রাণ শিবিরে রয়েছেন। সন্দেখালি, সাগর, ক্যানিং, কাকদ্বীপ সহ একাধিক জায়গায় এখনও নামেনি নদীর জল। বিস্তীর্ণ ফসলী জমি জলের তলায় রয়েেছ।

বর্ষা নিয়ে বৈঠক
ইয়ােসর আর ভরা কোটালের জলে এখনও ফুলে ফেঁপে রয়েছে উপকূলবর্তী এলাকার নদীগুলি। জল এখনও পুরোপুরি নামেনি। তার মধ্যেই বর্ষার আগমন বার্তায় উদ্বেগে রাজ্য সরকার। বৃষ্টি শুরু হলে জল আরও বাড়তে শুরু করবে। তখন ত্রাণ শিবিরে থাকা বাসিন্দাদের ঘরে ফেরানো যাবে না। কীভাবে কাজ করা হবে ক্ষতিগ্রস্ত এলাকায় এই নিয়ে আজ নবান্নে আধিকারীকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরিদর্শনে কেন্দ্রের প্রতিনিধিদল
এদিকে ইয়াস বিধ্বস্ত এলাকায় ক্ষয়ক্ষতি পরিদর্শনে গতকালই রাজ্যে এসেছে কেন্দ্রের প্রতিনিধিদল। তাঁরা আজ সাতটু দলে ভাগ হয়ে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা পরিদর্শনে গিয়েছেন। সন্দেশখালি, গোসাবা, ক্যানিং সহ ইয়াস বিধ্বস্ত একাধিক এলাকা পরিদর্শনে গিয়েছেন কেন্দ্রের প্রতিনিধিদল। আগামিকাল তাঁরা পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।












Click it and Unblock the Notifications